শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আলেমদের বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি, জনতার ক্ষোভ

নভেম্বর ২৬, ২০২০
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওলামায়ে কেরামকে লক্ষ্য করে শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মুহিব্বুল হাসান চৌধুরী নওফেল ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সন্ত্রাসী কায়দায় বক্তব্যের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

দেখা গেছে, ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম কেউ বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কিছু বলেনি। তারা বলেছে-ভাস্কর্য বা মূর্তি তৈরি ইসলামের দৃষ্টিতে হারাম। বঙ্গবন্ধুর নামে মিনার বা মসজিদ নির্মাণের জন্য তারা সরকারের প্রতি আহবান জানিয়েছে।

কিন্তু দেখা গেছে, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার নওফেল চট্টগ্রামে এক সমাবেশে দেশের সম্মানিত আলেম সমাজকে ভাড়াটে হিসেবে আখ্যাদিয়ে তাদের ঘাড় মটকে দেয়ার হুমকি দিয়েছেন।

এরপর, বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও আলেম ওলামাকে নিয়ে সন্ত্রাসীদের ভাষায় কটাক্ষ করেছে। ছাত্রলীগ সভাপতি বলেছে, দেশের আলেম সমাজকে নাকি তারা বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। আর মামুনুল হক’সহ আলেম সমাজের লেজ কেটে দেয়ার নাকি সময় এসেছে। এছাড়া মাঠে নেমে ছাত্রলীগের সাথে মোকাবেলা করার জন্য সে আলেমদের প্রতি হুমকি দেয় এ নেতা।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই দুই নেতার বক্তব্য নিয়ে এখন সারাদেশে তোলপাড় চলছে। সমাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কঠোর সমালোচনা। আলেম ওলামাদেরকে কটাক্ষ ভাষায় গালাগালি করায় ক্ষোভে ফুঁসে উঠছে সাধারণ মানুষও।

সচেতন মাহল বলছেন, শেখ মুজিবের মূর্তি ইস্যুতে দেশের সাধারণ মানুষ আলেম-ওলামার পক্ষে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। কেউ ডাক দিলেই ঘর থেকে বেরিয়ে আসবে। তাদের মতে-আওয়ামী সন্ত্রাসীরা যতই লম্প-ঝম্প করুক না কেন, মাঠে নামার শক্তি সাহস তাদের নেই। মাঠেতো দূরের কথা পুলিশ ছাড়া আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘর থেকেই বের হতে পারবে না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD