• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সেনাপ্রধানের ফোনালাপ ফাঁস, উৎকণ্ঠায় হাসিনা

অক্টোবর ১০, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

 

অ্যানালাইসিস বিডি ডেস্ক

খুন-হত্যা, দুর্নীতি-লুটপাট, গুম-অপহরণ, নারী নির্যাতন-ধর্ষণের ঘটনায় চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন শেখ হাসিনা। বিশেষ করে সাম্প্রতিক সারাদেশে ছড়িয়ে পড়া ধর্ষণ-গণধর্ষণের প্রতিবাদে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। দেখা গেছে, এসব ধর্ষণের সাথে জড়িতদের অধিকাংশই সরকারি দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকর্মী।

পরিস্থিতির আলোকে মনে হচ্ছে, সারাদেশে গড়ে উঠা ধর্ষণবিরোধী আন্দোলন এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাকসু ভিপি নুরুল হক নুরের বক্তব্য থেকেও এমনটা বুঝা যাচ্ছে।

সারাদেশে ছড়িয়ে পড়া ধর্ষণকাণ্ড থামাতে এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর আন্দোলন বন্ধে সরকার যখন হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছে একটি দু:সংবাদ। সংবাদটিও যেনতেন সংবাদ নয়। শেখ হাসিনার মসনদ টিকে থাকা না থাকার প্রশ্ন।

কি সেই দু:সংবাদ?
সম্প্রতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এই ফোনালাপটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ার। যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে বেড়াচ্ছে।

জেনারেল আজিজ আহমেদ কার সঙ্গে কথা বলেছেন ওই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও, কথা শুনে বুঝা যাচ্ছে ওই ব্যক্তি সাবেক কোনো সেনা অফিসার হবে।

আজিজ আহমেদ ওই ব্যক্তিকে বলেছেন, বিজিবিতে থাকাকালীন বিভিন্ন পেশার মানুষের সাথে তার একটা সার্কেল তৈরি হয়েছে। এখানে সাংবাদিক, বড় বড় পত্রিকার সম্পাদকও রয়েছে। একদিন একটি পত্রিকার সম্পাদক তার অফিসে এসে বললেন-সেনাবাহিনী নিয়ে নানান ধরণের কথা শুনা যাচ্ছে। আপনি কি ক্ষমতা গ্রহণ করেছেন? আর যদি এমন কিছু হয় তাহলে কমপক্ষে বিএনপিকে ক্ষমতা দিয়েন না।

একাধিক সূত্রে জানা গেছে, সেনাপ্রধানের ফোনালাপ ফাঁসের খবর গণভবনেও পৌছেছে। শেখ হাসিনা নিজেও এটা শুনেছেন। এনিয়ে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন।

জানা গেছে, সেনাপ্রধানের এই ফোনালাপ ফাঁসের পর থেকেই শেখ হাসিনাও আওয়ামী লীগের সিনিয়র নেতারা চিন্তিত হয়ে পড়েছেন। তাদের দিন কাটছে খুব উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে। ইতিমধ্যে শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD