• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ছাত্রলীগ নারীর দিকে তাকায় না, শুধু ধর্ষণ করে!

অক্টোবর ১, ২০২০
in Home Post, slide
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কোনোভাবেই থামছে না শেখ হাসিনার সোনার ছেলে নামে খ্যাত ছাত্রলীগের ধর্ষণ-গণধর্ষণ কর্মকাণ্ড। গৃহবধূ থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত রেহায় পাচ্ছে না ছাত্রলীগের এই মানুষরূপী পশুগুলোর হাত থেকে। গত সপ্তাহে সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে অস্ত্রেরমুখে আটকে রেখে এক গৃহবধূকে বর্বরোচিত কায়দায় গণধর্ষণ করেছে ছাত্রলীগের একদল নরপশু। তাদের এই বর্বর কাণ্ডে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। সকল শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ ও ধিক্কার জানাচ্ছে।

ছাত্রলীগের ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ করছেন সামাজিক-রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ। কিন্তু লক্ষণীয় বিষয় হলো-সিলেটের সেই বর্বরোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক কাণ্ড ঘটাল ছাত্রলীগ। আর এটাও হল খোদ রাজধানীতে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা গত ২৮ সেপ্টেম্বর রাতে এক গৃহকর্মীকে ফাতেমা নামের আরেক নারীর মাধ্যমে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা প্রকাশ না করতে ধর্ষণের শিকার ওই গৃহকর্মীকে ১০ হাজার টাকা দিয়ে আপস করারও চেষ্টা করে ওই ছাত্রলীগ নেতা। কিন্তু গৃহকর্মী ওই ঘটনা তার স্বজনদেরকে জানালে তারা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর বুধবার রাতে ছাত্রলীগ নেতা সবুজকে গ্রেফতার করে পুলিশ।

ছাত্রলীগ নেতা সবুজের এই ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরই মানুষের মধ্যে আবার নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রলীগের এই ধারাবাহিক ধর্ষণের ঘটনার নিন্দা জানানোর ভাষাও এখন মানুষ খোঁজে পাচ্ছে না।

তবে, সবুজের ধর্ষণের ঘটনায় নতুন করে আবার আলোচনায় এসেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি লেখক ভট্টাচার্য।

সিলেটের ঘটনার পর ছাত্রলীগ সেক্রেটারি এক সমাবেশে বলেছিলেন-নারীদের প্রতি খারাপ চোখে তাকানোর মতো একজন কর্মীও ছাত্রলীগে নেই।

তার এই বক্তব্য নিয়ে ওই সময় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন-ছাত্রলীগ খারাপ চোখে নারীর দিকে তাকায় না, শুধু ধর্ষণ করে। কেউ কেউ বলছেন-ছাত্রলীগ নেতারা খারাপ নজরে কিছু করেনি। তারা এখন নেক নজরেই ধর্ষণ করছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD