• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

করোনার তথ্য ফাঁস করায় আবারও সরকারি খড়গে অ্যানালাইসিস বিডি

এপ্রিল ৩, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ফের সরকারি খড়গ নেমে এলো মুক্ত গণমাধ্যমের উপর। করোনার সঠিক তথ্য প্রকাশ, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনা করার ‘অপরাধে’ আবারও বন্ধ করা হলো বিশ্লেষণধর্মী নিউজ পোর্টাল অ্যানালাইসিস বিডি।

করোনা নিয়ে সরকারের মিথ্যাচার ও গোপন তথ্য ফাঁস করে একাধিক প্রতিবেদন প্রকাশ করার কয়েক ঘন্টার মাথায় ক্ষমতাসীন সরকার বাংলাদেশ থেকে অ্যানালাইসিস বিডির ওয়েবসাইটের একসেস বন্ধ করে দেয়। গত ৩০ই মার্চ ‘করোনা উপসর্গ নিয়ে একদিনেই ৮ মৃত্যু, সরকার বলছে আক্রান্তই হয়নি’ এই শিরোনামে প্রতিবেন প্রকাশ করা হয়। এরপর ‘করোনায় অর্ধশতাধিক মৃত্যু, সরকারি তথ্যমতে ৬!’ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করলে একাধিক পাঠকের পক্ষ থেকে জানানো হয় তারা বাংলাদেশ থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেননা।

 অ্যানালাইসিস বিডির প্রতিবেদন গুলোতে করোনা নিয়ে সরকারের মিথ্যাচার ও সঠিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়।

 ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রথম থেকেই চাপা দেওয়া হচ্ছে। এমনকি ৩০ টি টেলিভিশন চ্যানেলের সংবাদ নজরদারির ঘোষণা দেয় সরকার। এরপর জনগণের তোপের মুখে নজরদারি উঠিয়ে নেওয়ার ঘোষণা দিলেও গোপনে দেশের সব গণমাধ্যমের ‍টুটি চেপে ধরেছে।

একাধিক গণমাধ্যমের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য দেয়া হবে, গণমাধ্যমগুলোকে শুধু সেটাই প্রকাশ করতে হবে। কোনো গণমাধ্যম যদি করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা নিয়ে সরকারি হিসাবের বাইরে কোনো সংবাদ প্রকাশ করে তাহলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

সরকারের এই গোপন নির্দেশনা পাওয়ার পরই গণমাধ্যমগুলো করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে অতিরিক্ত কোনো প্রতিবেদন প্রকাশ করছে না। এছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু ছর্দি, কাশি বলে প্রচার করা হচ্ছে।

এর আগেও  নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনা করার ‘অপরাধে’ অ্যানালাইসিস বিডিসহ ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়া বিভিন্ন সময় সরকারের যৌক্তিক সমালোচনা করায় আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন:

জ্বর সর্দি কাশিতে এতো মৃত্যু?

করোনায় অর্ধশতাধিক মৃত্যু, সরকারি তথ্যমতে ৬!

করোনা চাপা দিতে চীনের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে হাসিনা!

বহির্বিশ্বের প্রশংসা পেতে করোনার তথ্য গোপন করছে সরকার!

করোনা উপসর্গ নিয়ে একদিনেই ৮ মৃত্যু, সরকার বলছে আক্রান্তই হয়নি

করোনা প্রস্তুতি শূন্যের কোটায়, চাপা দিতে তথ্য গোপন

করোনায় মৃত্যুর তথ্য গোপন করলে যা হতে

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের মিথ্যাচার, অজানা আতঙ্ক

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD