শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নাগরিকত্ব আইন অযুহাতে চলছে হত্যাযজ্ঞ, অথচ মোদিরই নেই কাগজ

মার্চ ১, ২০২০
in Home Post, slide, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

নাগরিকত্ব আইন ও রাষ্ট্রীয় নাগরিক পুঞ্জী নিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতে। বেশ কয়েক মাস ধরে এই দুই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। এরই ভয়াবহ মাত্রা দেখা গেছে ভারতের রাজধানী দিল্লিতে। নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা বহু। এদিকে নাগরিকত্ব আইন নিয়ে যে এত জলঘোলা তারই মধ্যে জানা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়।

তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনই জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)।

এই বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না। তারই উত্তরে নরেন্দ্র মোদির সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে ভারতের রাজনৈতিক মহলে। বিশেষত, আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরে বহু মানুষ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে ‘ডিটেনশন’ শিবিরে ঠাঁই পেয়েছেন। এখন প্রায় সবারই জিজ্ঞাসা এর পরে নাগরিকত্বের নথি চাওয়া হলে তারাও জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে, তা কি গ্রহণযোগ্য হবে কিনা!

সূত্রঃ- আনন্দবাজার

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD