• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

পাপিয়ার বিচার হলে ওদের নয় কেন?

মার্চ ১, ২০২০
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের পর এবার আলোচনায় সোসাইটি গার্ল খ্যাত যুবলীগ নেত্রী শামীমা নুর পাপিয়া। যাদের আশ্রয় প্রশ্রয়ে বিগত ১১ বছর ধরে ঢাকা শহরের ক্লাবগুলোতে জুয়া ও মাদকের আসর বসিয়ে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো, একদিন তারাই সম্রাটকে ছেড়ে চলে গেল।

ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি-মন্ত্রী সম্রাটকে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। আবার পরে তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের এমন কোনো নেতা নেই যারা সম্রাট থেকে টাকার ভাগ নেয়নি। পরে বিপদ দেখে তারাই আবার সুর পাল্টিয়ে বলেছে যে, সম্রাটের অন্ধকার জগতের বিষয়ে তাদের কিছুই জানা ছিল না। জিজ্ঞাসাবাদে সম্রাট এসব নেতাদের নাম বললেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব প্রকাশ করেনি।

ঠিক একই ঘটনা ঘটছে দেহ ব্যবসায়ী যুবলীগ নেত্রী পাপিয়ার ক্ষেত্রেও। খোঁজ নিয়ে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে পাপিয়া গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পাপিয়ার পতিতালয়ে যারা আসা যাওয়া করতো তারা সবাই আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রী-এমপি। সুন্দরী নারীদের সঙ্গে ফূর্তি করতে তারা পাপিয়ার পতিতালয়ে যাতায়াত করতো। পাপিয়া বলেছে, অনেক বড় বড় স্যার তার এখানে আসতেন। জিজ্ঞাসাবাদে পাপিয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে প্রশ্ন করেছেন-সুন্দরী নারীদের প্রতি আকর্ষণ নাই কার?

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশ্রয় প্রশ্রয়েই যুবলীগ নেত্রী পাপিয়া ঢাকা শহরের অভিজাত হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে পতিতালয় চালিয়ে আসছে। আর পাপিয়ার উঠা-বসাও ছিল এসব প্রভাবশালী নেতাদের সঙ্গেই। ইতিমধ্যে এ সংক্রান্ত কিছু ছবিও ভাইরাল হয়েছে।

একটা ছবিতে দেখা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পাশে এই দেহ ব্যবসায়ী পাপিয়া। আরেকটি ছবিতে দেখা যায়, স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দাঁড়ানো পাপিয়া। আরেকটি ছবিতে দেখা যায়, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে দাড়ানো পাপিয়া। আরেকটি ছবিতে দেখা যায়, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে দাড়ানো পাপিয়া। এমনকি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও হাত মেলানোর ছবি রয়েছে পাপিয়ার।

এসব ছবিই বলে দেয় যে, তাদের আশ্রয় প্রশ্রয়েই পাপিয়া ঢাকা শহরের পাঁচতারকা হোটেলগুলোতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। যদিও তারা এখন সুর পাল্টিয়ে বলছেন যে, পাপিয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।

এসব ছবি ভাইরাল হওয়ার পর বিশিষ্টজনসহ সচেতন মানুষ মনে করছেন-আওয়ামী লীগের এসব প্রভাবশালী নেতারাই মূলত পাপিয়ার গডফাদার। সম্রাটের মতো পাপিয়াকেও ব্যবহার করে তারা এখন ছুড়ে ফেলে দিচ্ছে। আবার অনেকেই বলছেন, হলি আর্টিজান হামলাকারীদের একজন ছিলেন ড.জাকির নায়েকের ফলোয়ার। তারই সূত্র ধরে বাংলাদেশ পিস টিভি বন্ধ করল। এখন পাপিয়ার সাথে যাদের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে তাদের বিচার কি হবে?

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাধরণ মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের নেতাদের নৈতিকতা নিয়ে। আবার কেউ কেউ বলছেন পতিতা ও মাদক ব্যবসার দায়ে বহুগামী পাপিয়াকে যদি দল থেকে বহিষ্কার ও বিচার করা হয় তাহলে সে যাদের মাধ্যমে সে এই পথ বেছে নিয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD