বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কেন্দ্র দখলের আশঙ্কা সত্য হলো, রুখতে পারেনি বিএনপি

ফেব্রুয়ারি ২, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

অবশেষে কেন্দ্র দখল করে ডিজিটার কারচুপির মাধ্যমে আওয়ালীগ  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন হলো। নির্বাচন রুখতে না পেরে প্রত্যাখ্যা করে আগামীকাল সকাল সন্ধ্যা হরতালও দিয়েছে বিএনপি।

দেখা গেছে, শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণে ফজলে নুর তাপস ও উত্তরে আতিকুল ইসলামকে জেতাতে সব আয়োজন করে রেখেছিলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীদেরকে দ্বারা ভোটকেন্দ্র দখল করে।

এর অগে অ্যানালােইসিস বিডি কেন্দ্র দখলের ষড়যন্ত্র আ.লীগের, ঠেকাতে পারবে বিএনপি? এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে নির্বাচনে ভোট কেমন হবে ও ক্ষমতাসীনদের ভূমিকা নিয়ে দুইটি দিক উল্লেখ করা হয়। অবষেশে প্রতিবেদনটি সত্য হয়েছে।

অ্যানালাইসিস বিডির প্রতিবেদনে  প্রথমত উল্লেখ করা হয়েছিলো ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকবে তবে সেই লাইনে আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের ভোটাররাই থাকবে। বিএনপির ভোটার ও সাধারণ মানুষ ভোট দেয়ার বেশি সুযোগ পাবে না। বাইরে পরিবেশ থাকবে শান্ত আর ভেতরে সিল মারা হবে নৌকায়।

দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে আছেন মানুষ। কিন্তু তাদের কেউই ভোটার নয়। এছাড়া সিল মারতে না পরলেও ভোটার দের স্থানে গিয়ে নিজেরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট দিয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে এসেছিলেন এক ব্যক্তি। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আঙুলের ছাপও দিয়েছিলেন। তবে ভোট দেওয়ার বাটনে চাপ দিতে পারেননি, পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বাটন চাপ দিয়ে তাঁর ভোট দিয়ে দিয়েছেন। এমন কাজে হতবাক তিনি, বের হয়ে এসে অভিযোগ করতে থাকেন।

নাম পরিচয়ে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, পাশে দাঁড়িয়ে থাকা একজন তাঁর ভোট বাটন চেপে দিয়ে দিয়েছেন।

ঐ প্রাতবেদনে দ্বিতীয়ত যে বিষয়টি উল্লেখ কার হয় সেটি হলো, কিছু কিছু কেন্দ্র তারা জোরপূর্বকভাবে দখল করে নেবে। আর সেই কাজটি তারা সকাল সকালই করে ফেলবে।

ভোটের দিন রাত থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ও বাকবিতন্ডতা দেখা যায়। সকাল থেকে কয়েক টি ভোট  কেন্দ্র দখলও করে নেয় তারা।

দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রের কোথায়ও ধানের শীষের এজেন্ট নেই। সর্বশেষ এনএক্স (কাজী মোতাহার হোসেন ভবন) কেন্দ্রের এজেন্টদের বের করে দিয়ে সব কেন্দ্রই নৌকার দখলে নেওয়া হয়। বাইরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। তবে ভেতরে ভোটার দেখা যায়নি।

এছাড়া ফিঙ্গার প্রিন্ট না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বিড়ম্বনায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন তিনি।

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • হিউম্যানিটির প্রশ্নে নির্বাক কেনো ‘মাদার অব হিউম্যানিটি’?

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD