• যোগাযোগ
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কামালে মজেছে ফখরুল, ক্ষুব্ধ তৃণমূল ও প্রবীণ নেতারা

নভেম্বর ৯, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কথিত দুর্নীতির মামলায় কারাগারের চার দেয়ালের ভেতর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনযাপনের প্রায় দুই বছর হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তিনি ততই অসুস্থ হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারাচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে তিনি আর কখনো জীবিত অবস্থায় কারাগারের চার দেয়ালের বাইরে আসতে পারবেন কিনা এনিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে।

দুই বছরের মধ্যে দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য দলের সিনিয়র নেতারা এখন পর্যন্ত চোখে পড়ার মতো কিছুই করতে পারেননি। রাজপথের আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছেন ঠিক তেমনি আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমেও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। সিনিয়র নেতাদের এমন নিস্কিয় ভুমিকায় দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের পক্ষ থেকে রাজপথের আন্দোলনের জন্য চাপ সৃষ্টি করলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাটছেন ভিন্ন পথে। দলীয় চেয়ারপারসনের মুক্তির চেয়ে কথিত জাতীয় ঐক্য গঠনের জন্য মির্জা ফখরুল ঘুরছেন ড. কামালের পেছনে।

খোঁজ নিয়ে জানা গেছে, দলটির প্রবীণ নেতাদের কোনো পরামর্শও গ্রহন করছেন না মির্জা ফখরুল। প্রবীণদের অভিযোগ, ফখরুল সাহেব আমাদের কথা না শুনে তিনি শুনছেন ড. কামাল-জাফরুল্লাহদের পরামর্শ। ড. কামালের পরামর্শ অনুযায়ী মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ভুল বুঝাচ্ছেন। ৩০ ডিসেম্বরের এত বড় ভোটডাকাতির পরও যে কামাল কোনো আন্দোলনের ডাক দেয়নি তার পেছনে ঘুরে আমাদের নেত্রীর মুক্তি হবে না। আর ফখরুল সাহেব যদি কামালদেরকে না ছাড়তে পারেন তাহলে তার সঙ্গে কাজ করা কঠিন হয়ে যাবে।

জানা গেছে, এসব ক্ষোভ থেকেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান দল থেকে পদত্যাগ করেছেন।  এদিকে, দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমদও ড. কামালের ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে আসার জন্য মির্জা ফখরুলকে পরামর্শ দিচ্ছেন। জানা গেছে, বিএনপি যদি জাতীয় ঐক্যফ্রন্ট বেরিয়ে এসে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের ডাক না দেয় তাহলে মেজর হাফিজসহ আরও কয়েকজন নেতা পদত্যাগ করতে পারে। এতে করে বড় ধরণের ভাঙন দেখা দিতে পারে দলটিতে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD