• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধানমন্ত্রীর ইঙ্গিতে ফাইল সরাতে ছুটির দিনে অফিসে সামীম আফজাল!

জুন ২২, ২০১৯
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দুর্নীতির বরপুত্র হিসেবে খ্যাত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে বিচারের আওতায় না এনে নিরাপদে এবং সম্মানের সহিত ইফা থেকে বিদায় নেয়ার ব্যবস্থা করছে সরকার। সেই আলোকেই ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার তাকে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ঢোকার সুযোগ দিয়েছে সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, সামীম আফজালের জন্য এখন বড় সমস্যা হচ্ছে সেই ৫০টি ফাইল। গত শনিবার ছুটির দিনে যেগুলো সরানোর জন্য তিনি অফিসে গিয়েছিলেন। কর্মকর্তাদের বাধায় তিনি সেদিন ফাইলগুলো সরাতে পারেননি।

জানা গেছে, ধর্মমন্ত্রী এবং ইফা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে পদত্যাগের কথা বলা হলেও তিনি পদত্যাগ করছেন না। এর মূল কারণ হলো ৫০টি ফাইল। বিগত ১০ বছরে তিনি যেসব অনিয়ম-দুর্নীতি করেছেন সবগুলোর ডকুমেন্টই এই ৫০টি ফাইলে রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, সামীম আফজাল প্রধানমন্ত্রীকে বলেছেন, পদত্যাগ করতে হলে আমাকে অফিসে যাওয়ার সুযোগ দিতে হবে। এখানে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। সেগুলো ঠিক করতে হবে। এরপরই তিন দিনের ছুটি শেষে শুক্রবার তাকে অফিসে ঢুকার সুযোগ দিয়েছে সরকার।

ফাউন্ডেশনের একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময়ও তিনি অফিসে ছিলেন। অফিসে গিয়ে তিনি অনেক ফাইলপত্র বের করে কাগজপত্র দেখেছেন। যেহেতু সরকার তাকে এসব দেখার অনুমতি দিয়েছে তাই ফাউন্ডেশনের কর্মকর্তারা তাকে বাধা দেননি। তিনি আসার সময় গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিয়ে এসেছেন বলেও সূত্রটি জানিয়েছে।

আর ধর্মপ্রতিমন্ত্রী এবিষয়ে গণমাধ্যমকে বলেছেন, সরকার একটি সুন্দর সমাধান চায়। এজন্য তিন দিনের ছুটি শেষে ডিজি সাব শুক্রবার অফিসে গিয়েছেন।

আরেকটি সূত্রে জানা গেছে, শনিবার ইফার গভর্নরদের জরুরি মিটিং আছে। সেখানে সামীম আফজালের বিষয়ে বড় ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD