বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জনগণের ভোট হলে বাংলাদেশে কেমন হতো?

মে ২৫, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রতিবেশি দেশ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ফলাফলে দেশটির স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী প্রাচীনতম রাজনৈতিক দল স্বর্বভারতীয় কংগ্রেসের চরম ভরাডুবি হয়েছে। নির্বাচনে ছোট খাটো কিছু সমস্যা হলেও বাংলাদেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মতো ভোটের আগের দিন রাতে ভোটডাকাতির ঘটনা ঘটেনি। নির্বাচনে পরাজিত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ফলাফল মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতের নির্বাচনে বিজয়ী দল বিজেপিকে আমরা উগ্র হিন্দুত্ববাদী আর আগ্রাসী হিসেবে মূল্যায়ণ করলেও দেশটির জনগণ তাদেরকে বেছে নিয়েছেন। একথা বলার সুযোগ নেই যে, মোদি ভোটডাকাতির মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করেছেন। দেশটির জনগণের ভোটেই তার দল বিজেপি নির্বাচিত হয়েছে।

এদিকে, নির্বাচনে চরম ভরাডুবির পর হতাশা প্রকাশ করেছেন কংগ্রেসের প্রধান উপদেষ্টা সোানিয়া গান্ধী ও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে সোনিয়া গান্ধীকে চোখের পানি মুছতে দেখা গেছে। তারা অবশ্য বিজেপিকে স্বৈরাচারী হিসেবেই আখ্যা দিচ্ছে।

এখন প্রশ্ন হলো- সোনিয়া-প্রণবের দৃষ্টিতে বিজেপি যদি স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে থাকে তাহলে বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় কাকে বসিয়েছিল? বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একতরফা নির্বাচনে অংশ না নিলেও সোনিয়া-প্রণবেরা জোর করে আওয়ামী লীগকে দিয়ে একটি নির্বাচন করিয়েছিল। জোর করে তারা বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর একটি স্বৈরাচারী সরকারকে চাপিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষ আজ সেই স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট। স্বৈরাচার যে কি জিনিস সোনিয়া-প্রণবরা এখন নিশ্চয়ই টের পাচ্ছেন।

রাজনীতি বিশ্লেষকদের মতে, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেটাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। রাতের আঁধারে ভোটডাকাতির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা দখল করেছে। ভারতের মতো যদি বাংলাদেশের জনগণও ৩০ ডিসম্বের ভোট দেয়ার সুযোগ পেতো তাহলে দৃশ্যপট এমনটা হতো না। সোনিয়া-প্রণবের কংগ্রেসের মতো শেখ হাসিনার আওয়ামী লীগেরও চরম ভরাডুবি হতো। সোনিয়া গান্ধীর মতো শেখ হাসিনাকেও চোখের পানি মুছতে হতো। এমনকি ক্ষমতাতো দূরের কথা সংসদে বিরোধীদল হওয়ার মতো আসনও শেখ হাসিনার দল পেতো কিনা সন্দেহ।

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD