• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কামাল-জাফরুল্লাহদের ষড়যন্ত্রই সফল হলো!

এপ্রিল ৩০, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কথিত দুর্নীতির মামলায় কারাগারে নেয়ার পর থেকেই বিএনপিকে একাদশ সংসদ নির্বাচনে নিতে একটি মাস্টার প্ল্যান করেছিল আওয়ামী লীগ। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার বেছে নিয়েছিল ড.কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দিন আহমদকে। এনিয়ে অ্যানালাইসিস বিডির একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা প্রতিবেদনেই সরকার কখন কাকে দিয়ে কি করছে এসবের সবিস্তারে বর্ণনা দেয়া আছে।

এক্ষেত্রে সরকারের দুইটি পরিকল্পনা ছিল। প্রথম পরিকল্পনা ছিল বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। এজন্য ড. কামাল ও জাফরুল্লাহ চৌধুরীকে দিয়ে গঠন করিয়েছিল কথিত জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের পাল্লায় পড়েছিল বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. এমাজউদ্দিন আহমদ। এই তিনজনে মিলেই মূলত বিএনপিকে আন্দোলন বাদ দিয়ে নির্বাচনে অংশ নিতে কুপরামর্শ দিয়েছিল।

দেখা গেছে, ২০ দলীয় জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ৭ দফা দাবি না মানলে তারা নির্বাচনে যাবে না। দাবি আদায়ে আন্দোলনে নামবে। কিন্তু, সরকারের পক্ষ থেকে দুই দফা সংলাপে দাবি না মানা সত্ত্বেও ড. কামাল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এতে সম্মতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর, ব্যাপক ভোট ডাকাতির নির্বাচনের পর সিদ্ধান্ত হলো তারা সংসদে যোগ দেবেন না। কিন্তু লোকোচুরি করে শপথ নেন ড. কামালের দলের দুই এমপি। পরে জানা গেল ড. কামালের সম্মতিতেই তারা শপথ নিয়েছেন।

এরপর, গত সপ্তাহে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হলো খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আন্দোলনে যাবে। সরকারকে বৈধতা দেয়ার জন্য তারা সংসদে যাবেন না। কিন্তু দেখা গেল, ড. কামাল আর জাফরুল্লাহ চৌধুরীর প্ররোচনায় পড়ে বিএনপির নির্বাচিত এমপিরাও সোমবার শপথ নিলেন। হয়তো মঙ্গলবার মির্জা ফখরুলও শপথ নিবেন। তাদের এই শপথের মধ্যদিয়ে সরকারের পুরো চক্রান্তই সফল হলো। কামালের ষড়যন্ত্র থেকে আর বেরিয়ে আসতে পারলো না বিএনপি।

রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ মনে করছেন- এই শপথের মধ্যদিয়ে বিএনপি নামক একটি বৃহত্তর দলের রাজনৈতিক মৃত্যু ঘটলো। এই দলটি আর নিজস্ব শক্তি নিয়ে কখনো মাঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD