রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আনিসুলের অসমাপ্ত পোড়ার কাজ সমাপ্ত করছেন আতিকুল!

মার্চ ৩১, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আবারো প্রতিহিংসার আগুনে সর্বশান্ত করে দিলো গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদেরকে। সব কিছু হারিয়ে ব্যবসায়ীরা এখন পথে বসেছে। পুড়ে যাওয়া ধ্বংসস্তুপের পাশে বসে তারা এখন কান্না আহাজারি করছেন। নি:শ্ব ব্যবসায়ীদের আর্তচিৎকারে শুধু গুলশান নয়, পুরো ঢাকা শহরের বাতাস যেন ভারি হয়ে উঠছে। তাদের একটাই কথা-আমরা এখন কি করবো? আমাদের চলার জন্য এখন আর কিছুই বাকী নেই। আমাদের সব শেষ হয়ে গেছে। ভোররাতে কেন বার বার আগুন লাগছে? এ আগুন পরিকল্পিত।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরেই গুলশানের এই মার্কেটটি নিয়ে চক্রান্ত করে আসছে। ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য তারা এটিকে একটি বহুতল বিশিষ্ট ভবন করে শপিং মল করার চেষ্টা করে আসছে। এই চক্রের মূলহোতা হলেন বাড্ডার আওয়ামী লীগ নেতাও ওই মার্কেটের ব্যবসায়ী নেতা তালাল রেজভী। প্রথম থেকেই তাদের এই চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন ঢাকা উত্তরের প্রথম মেয়র আনিসুল হক। পকিল্পনা বাস্তবায়ন করতেই তারা ২০১৭ সালে ভোররাতে গান পাউডার দিয়ে মার্কেটে আগুন লাগিয়েছিল। গান পাউডারের পরিমাণ এতই ছিল যে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল।

ওই আগুনে কয়েকশ ব্যবসায়ী একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরা তখন সরাসরি আগুনের জন্য মেয়র আনিসুল হকসহ ব্যবসায়ী নেতাদেরকে দোষারোপ করেছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আতিকুল ইসলাম মেয়র হওয়ার পর ওই মার্কেটের কয়েকজন ব্যবসায়ী যারা আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত, তারা কাঁচাবাজার ও মার্কেটটি ভেঙ্গে একটি বড় শপিং মল করার প্রস্তাব দেন। মেয়র আতিকুলও তাদের প্রস্তাবে সায় দিয়েছেন। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এতে রাজি হচ্ছিল না। আওয়ামী লীগ নেতা তালাল রিজভীসহ অন্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতেই শনিবার ভোরে আবারো আগুনে পুড়িয়ে দেয় মার্কেটটি।

আগুন যে পরিকল্পিত ছিল এটার প্রমাণ মিলেছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্য থেকেই। আগুন লাগার পর ঘটনা স্থলে এসে হানিফ বলেছেন, যেকোনো মূল্যে এটিকে ভেঙ্গে আন্তর্জাতিক মানের শপিং মল করতে হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ স্থানীয়রা বলছেন, তালাল রিজভীরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। এর সঙ্গে মেয়র আতিকুলও জড়িত আছেন। তাদের টার্গেট হলো এখানে একটি বড় শপিং মল করে বাণিজ্য করা।

এনিয়ে আজ অনেকেই বলছেন যে, মেয়র আনিসুল হক পুড়ার যে কাজ শুরু করেছিলেন আতিকুল ইসলাম এসে তার সমাপ্তি ঘটাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫
Home Post

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD