শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ইউএস কংগ্রেসের বরাতে জামায়াত নিয়ে মিথ্যাচার

মার্চ ৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ইউএস কংগ্রেসে বাংলাদেশের জামায়াতে ইসলামী বিরোধী প্রস্তাব আনা হয়েছে বলে বাংলাদেশের কিছু মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্ত সংবাদ পরিবেশন করা হচ্ছে। জিম ব্যাংকস নামে এক রিপাবলিকান কংগ্রেসম্যানের নামে প্রকাশিত নিউজগুলোতে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরা হয়। একই ব্যাক্তির নামে একই ধরণের সংবাদ তিনমাস আগেও বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

তিনমাস পর একই ব্যক্তির নামে একই ধরণের সংবাদ প্রকাশ হওয়ায়, এটি যে মিথ্যা ও বিভ্রান্তিকর, তা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। গতকাল বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের পাশাপাশি ভারতের টাইমস অব ইন্ডিয়াতেও প্রকাশিত একই ধরণের সংবাদ। তবে টাইমস অব ইন্ডিয়ার সংবাদে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার কথা বলা হলেও বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো জঙ্গি সংগঠনটির নাম পুরোপুরি বাদ দিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামীর কথা তুলে ধরেছে। এসব থেকেই স্পষ্ট যে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে অনলাইনে বিভিন্নভাবে সার্চ করেও এই নিউজ অন্য কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। তিন মাস আগের একই ধরণের সংবাদটিতে জামায়াত-শিবিরের পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও হেফাজতে ইসলামকেও সন্ত্রাসী দল হিসেবে তুলে ধরা হয়েছিল। এছাড়া সংখ্যালঘুদের বাড়িতে হামলার জন্যও বিএনপি হেফাজতকে দায়ী করা হয়েছিলো। এসব থেকে প্রমাণীত হয় উদ্দেশ্যমূলকভাবে এসব সংবাদ পরিবেশন করা হয়েছে।

গতকালের সংবাদে বলা হয়, জামায়াতে ইসলামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থী দলগুলোকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবে ধর্মভিত্তিক ওই রাজনৈতিক শক্তিকে ধর্মীয় স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানকে দলটির সক্ষমতার ভিত্তিমূলে আঘাত করার তাগিদ দেওয়া হয়েছে ওই প্রস্তাবে।

টাইমস অব ইন্ডিয়ার সংবাদে পাকিস্তান ও কাশ্মিরে কাজ করা পাকিস্তানের লস্কর-ই-তইয়্যেবাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরা হয়েছে। এবং এই সংগঠনকে যুক্তরাষ্ট্র কেন্দ্রীক সহায়তা বন্ধেরও দাবি জানানো হয়। অথচ বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো এই জঙ্গি সংগঠনের নাম সম্পূর্ণরুপে বাদ দিয়ে জামায়াতে ইসলামীর কথা উল্লেখ করেছে। উদ্দেশ্যমূলকভাবেই এসব সংবাদ পরিবেশন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD