বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৩০ ডিসেম্বর ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে

ফেব্রুয়ারি ১৫, ২০১৯
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। তিনি সকল ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সংগ্রাম ছাড়া উপায় নাই উল্লেখ করে তিনি বলেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আমি সকল দলকে আহবান করছি। সকল দলের ছোটখাটো ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একত্রিত হয়ে রাস্তায় নামুন।

সরকারের বিচার ব্যবস্থায় বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পাবেন না । ওনাকে জনগণের রায়েরর জন্য অপেক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলে তিনি মুক্তি পাবেন।

মুক্তিযুদ্ধের এই সংগঠক বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে কি হয় দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে।

তিনি বলেন, কয়েকদিন আগে বিজিবি যার কিছুই করার নাই সে মানুষ হত্যা করেছে, গরুচোরের অপবাদ দিয়ে।

সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD