• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

জানুয়ারি ৩০, ২০১৯
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে। ভুয়া ভোটের সংসদের বিরুদ্ধে এ কর্মসূচি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগে থেকেই প্রেসক্লাবের সামনের ফুটপাতে এসে জড়ো হন নেতা-কর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে সমবেত হন। বিএনপির এ কর্মসূচিকে ঘিরে কড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আজকের কর্মসূচির বিষয়টি জানান। এ সময় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে এই মানববন্ধন করা হবে।’ রিজভী বলেন, ‘এই কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে কাল (আজ বুধবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।’ তিনি আরও বলেন, ‘এই সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে সব জায়গায়।’

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হয়। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা পান মাত্র আটটি আসন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। তারা নির্বাচন বাতিল ও নতুন করে ভোট গ্রহণের দাবি জানায়। ঐক্যফ্রন্ট ও বিএনপির আট বিজয়ী প্রার্থী এখনো শপথ নেননি। নির্বাচিত অন্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। আর আজ বেলা তিনটায় বসছে সংসদের প্রথম অধিবেশন।

তথ্যসূত্র: প্রথম আলো ও মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD