• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

১৫৩ আসন নিয়ে জয়ী হতে যাচ্ছে ঐক্যফ্রন্টের ধানের শীষ

ডিসেম্বর ২৯, ২০১৮
in Home Post, Top Post, জাতীয়, নির্বাচন '১৮, বিশেষ অ্যানালাইসিস, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্বাচন শুরু হওয়ার একদম শেষ মুহুর্তের জরিপে দেখা যাচ্ছে ধানের শীষ ১৫৩ আসনে, নৌকা ১২৯ আসনে, লাংগল ১৩ আসনে এবং বাকী ৪ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হবে।

আজ রাত পোহালেই নির্বাচন। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও আমেজ শেষ। এখন কেবল অপেক্ষা। একটি আসনে নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচন হচ্ছে ২৯৯ আসনে। বাংলাদেশের বিদ্যমান অবস্থায় আগামীকালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ নৌকা প্রতীক নিয়ে পেতে যাচ্ছে ১২৯ আসন এবং প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে ১৫৩ আসনে জয়ী হবে, এমনটাই উঠে এসেছে ইউরোপিয়ান অবসারভার ও নির্বাচন বিডি’র যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে।

আগামীকালের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১০ কোটি ৪২ লক্ষ ২৪ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লক্ষ ৬৩ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লক্ষ ৬১ হাজার ১২ জন। আমাদের জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে আসনভিত্তিক। প্রতিটি আসনে নারী, পুরুষ ও বিশেষভাবে তরুণদের মধ্যে আমরা জরিপ কার্যক্রম চালিয়েছি। আমাদের এই জরিপ কার্যক্রমে অংশ নিয়েছেন মোট ১২ লক্ষ ৮৩ হাজার ১১০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৫৯ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার ৬ লক্ষ ২৩ হাজার ২৮৭ জন। আমাদের কার্যক্রমে অংশ নেয়া ভোটারদের মধ্যে তরুণ ভোটার ছিলেন ৩ লক্ষ ৭৫ হাজার ৯৬৯ জন।

প্রায় ১৩ লক্ষ ভোটার নিয়ে পরিচালিত এই জরিপে দেখা যায় বাংলাদেশের প্রায় ৩৯.৮৬% ভোটার নৌকায় ভোট দেবেন। অপরদিকে প্রায় ৪৬.৬৪% মানুষ ভোট দেবেন ধানের শীষে। এছাড়াও লাঙ্গলে ভোট দিবেন ৮.৭৬% মানুষ। এর মধ্যে তরুণ ভোটাররা ধানের শীষে বেশি ভোট দিবে। তরুণদের মধ্যে প্রায় ৫০.৫৭% ভোট ধানের শীষে দিবে। ৩৮.৭৫% নৌকায় ভোট দিবে এবং ৬.৬৮% লাঙ্গলে ভোট দিবে।

আমাদের জরিপে দেখা যায় ঢাকা বিভাগে ধানের শীষ ৪১, নৌকা ৫০ এবং লাঙ্গল ৩ আসনে জয়ী হবে। চট্টগ্রাম বিভাগে ধানের শীষ ২৭টি আসনে এবং নৌকা ২৯ আসনে বিজয়ী হবে। সিলেটে ধানের শীষ ৮ আসনে এবং নৌকা ১০ আসনে বিজয়ী হবে।

বরিশালের আসনগুলো পর্যালোচনা করে দেখা যায় ১১ আসনে ধানের শীষ ৭ আসনে নৌকা বিজয়ী হবে। রাজশাহীতে দেখা যাচ্ছে ধানের শীষ ২৬ আসনে এবং নৌকা ১০ আসনে বিজয়ী হবে। খুলনায় ২২ আসনে ধানের শীষ এবং ১৪ আসনে নৌকা বিজয়ী হবে। রংপুরে ১৬ আসনে ধানের শীষ, ৯ আসনে নৌকা এবং ৭ আসনে লাঙ্গল জয়ী হবে। ময়মনসিংহের আসন পর্যালোচনায় দেখা যায় ধানের শীষ ৯ আসনে, নৌকা ১৩ আসনে এবং লাঙ্গল ২ আসনে বিজয়ী হবে।

তথ্যসূত্রঃ নির্বাচন বিডি

 

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD