• যোগাযোগ
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ঐক্যের স্বার্থেই ধানের শীষ প্রতীক নিয়েছি: জামায়াত

নভেম্বর ৩০, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াতে ইসলামী এর আগে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচনের কথা বললেও, বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথা জানায়।

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রত্যয়ন পত্র নিয়ে ২৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতারা। দলটির আরও ডজন খানেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কয়েক বছর আগে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার পর তারা তাদের দলীয় প্রতীকও হারিয়েছে। তাদের দলীয়ভাবে নির্বাচন করারও কোন সুযোগ নেই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলছিলেন, ধানের শীষ প্রতীকে তাদের নির্বাচন করার বিষয়ে তারা বাস্তবতাকে বিবেচনায় নিয়েছেন।

“যেহেতু আপাতত যেকোনভাবেই হোক, আমাদের নিবন্ধন বাতিল করে রাখা হয়েছে, সেকারণে আমরা দলের নামে এবং নির্দিষ্ট প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছি না। তাই আপনি লক্ষ্য করবেন, জোটের সব দলই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। প্রতীক বড় নয়, বরং আমাদের ঐক্যটা বড়। এটাকে সম্মান করেই আমরা ধানের শীষ প্রতীক নিয়েছি।”

বিশ্লেষকরা বলছেন,বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার এবং ফাঁসি কার্যকর হওয়া ও আওয়ামী লীগ সরকারের চাপ- এসবের প্রেক্ষাপটে দলটি একটি প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়কে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন।

“তাদের দলীয় প্রতীক নেই বা সেটাকে স্বীকৃতি দেয়া হচ্ছে না, সেখানে ধানের শীষের প্রতীক তারা মেনে নিতে বাধ্য হচ্ছে। সেদিক থেকে অবশ্যই নেগেটিভ কিছু দেখছি না আমি।”

তথ্যসূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD