বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কামালের দলে যোগ দিল ১০ সাবেক সেনা কর্মকর্তা

নভেম্বর ২০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল ড. কামালের গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। আজ সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

ড. কামালের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তাঁরা। এই সেনা কর্মকর্তারা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

সুব্রত চৌধুরী সাবেক এই সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যাঁরা যোগদান করলেন, তাঁরা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।’

যোগদানকারী লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, ‘সেনাবহিনীর কর্মকর্তা আমরা যাঁরা বিভিন্ন ক্লাব কার্যক্রমে ছিলাম, তাঁরা ভাবলাম এই ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব পালন করা দরকার।’ তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে। তিনি আশা করেন, বাংলাদেশকে একসঙ্গে তাঁরা এগিয়ে নিয়ে যেতে পারবেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD