• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

হাসিনা নিজ পিতা হত্যার বিচার করলেও কিবরিয়া হত্যার বিচার করেননি

নভেম্বর ১৯, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবীদ ড. রেজা কিবরিয়া আওয়ামীলীগ ছেড়ে ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়েছেন। তিনি ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ মার্কায় নির্বাচন করবেন।

আপনার বাবা (শাহ এএমএস কিবরিয়া) আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। এতদিন আপনিও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এখন হঠাৎ কেন ঐক্যফ্রন্টে যোগ দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, যে আদর্শের জন্য আমার বাবা লড়াই করেছেন, আওয়ামী লীগ ওই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে।

রোববার দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে কামাল হোসেনের চেম্বারে গিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলের মনোনয়নপত্র জমা দেন রেজা কিবরিয়া।

বিএনপি ক্ষমতায় থাকার সময়ে বাবা (কিবরিয়া) খুন হন। বিএনপি সেই হত্যার বিচার করেনি; তবু কেন বিএনপি জোটে যোগ দিচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, আমি আমার বাবার হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যায় জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোনো আপস নেই। বিএনপি ক্ষমতায় ছিল দুই বছর তারা বিচার করেনি, দুই বছর ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বাবার হত্যার বিচার করলেও দীর্ঘ প্রায় দশ বছরেও কিবরিয়া হত্যার কোনো বিচার করেননি। কিবরিয়া পুত্রের ঐক্যফ্রন্টে যোগ দেয়ার এটা একটা প্রধান কারণ বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ড. রেজা কিবরিয়া আরো বলেন, আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণ করার মতো ড. কামাল স্যার ছাড়া আর কেউ নেই।

দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেন যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD