মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

দুই দিনে বিএনপির ৩২২২ মনোনয়ন ফরম বিক্রি

নভেম্বর ১৩, ২০১৮
in Home Post, নির্বাচন '১৮, রাজনীতি
Share on FacebookShare on Twitter

দলীয় মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে মিছিলে-স্লোগানে দিনভর মুখর ছিল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৩ হাজার ২২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দলটির।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কেউ ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে আবার অনেকে মিছিল নিয়ে আসে কেন্দ্রীয় কার্যালয়ে। নেতা-কর্মীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল ১০টার আগেই কার্যালয়ের সামনের সড়কের একদিকে নাইটেঙ্গেল মোড় অন্যদিকে ফকিরাপুলের মোড় পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে রূপ নেয়। ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দেন।

মঙ্গলবার দ্বিতীয় দিনে ৫টা পর্যন্ত আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানিয়েছেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তিনি জানান, সকাল ১০টার দিকে ৬টি বুথে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হয়।

দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩২২২টি। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। মনোনয়ন ফরম কেনা ও জমার সময় ১৬ নভেম্বর পর্যন্ত।

এর আগে সোমবার প্রথম দিনে আট বিভাগে মোট ১৮৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী কয়েকজন নেতা বলেন, নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছেন নেতা-কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলসহ দলের সব পর্যায়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে সাংবাদিকদের বলেন, জাতীয়তাবাদী শক্তির যে উত্থান ঘটেছে আজকে নয়া পল্টনের অফিসের সামনে মনোনয়ন ফরম সংগ্রহ আসা নির্যাতিত নেতা-কর্মীদের জনস্রোত তার প্রমাণ। মানুষের তিল পরিমান ঠাঁই নেই। চরম কষ্ট করে নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে এতো গরমের মধ্যে ফরম সংগ্রহ করছেন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে।

দ্বিতীয় দিনে কুমিল্লার দুইটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার পক্ষে ছেলে খন্দকার মারুফ হোসেন এই ফরম দুইটি কিনেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।

কুমিল্লা-৫ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাংবাদিক শওকত মাহমুদ।

এছাড়াও বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি ঢাকা-১৪ ও ১৬ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD