• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ, প্রবেশপথে তালা

অক্টোবর ৩১, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

জিয়া অরফারেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর রায়ের প্রতিক্রিয়ায় আদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন।

এ ছাড়া আদালত কক্ষে প্রবেশের দুটি পথে তালা দিয়েছেন বিক্ষোভকারী আইনজীবীরা।

বুধবার সকাল ৯টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বেলা ১টা পর্যন্ত।

এর আগে এ মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দেয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার রায়ের পর আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে আদালত বর্জনের এ কর্মসূচি ঘোষণা করেন এই সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাইকোর্ট ও আপিল) কর্মবিরতি পালন করবেন।

এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আদালত বর্জনের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

জিয়া অরফারেজ ট্রাস্ট মামলায় জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

তিন আসামির আপিল ও দুদকের একটি রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আদালতের দুইটি প্রবেশমুখের গেটে তালা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সূত্র: যুগান্তর ও শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD