• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভারতের চাপে পাক হাই কমিশনারকে গ্রহণে অস্বীকৃতি বাংলাদেশের

অক্টোবর ৭, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ভারতের চাপে পাকিস্তানের নতুন হাই কমিশনারকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সংবাদমাধ্যম মারফত এমন তথ্যই জানা গেছে। এর মধ্য দিয়ে ভারতের পর বাংলাদেশের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

পাকিস্তানের নতুন হাই কমিশনারকে গ্রহণ না করার পেছনে ভারতের ইন্ধণ রয়েছে বলে দাবি করেছেন সাবেক পাকিস্তানি হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকী। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানবিরোধী বলে উল্লেখ করেন এবং তিনি নয়া দিল্লীর কথায় চলেন বলেও মন্তব্য করেন।

‘ঢাকা রিফিউজেস টু এক্সেপ্ট নিউ পাকিস্তানি হাই কমিশনার’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের অনলাইন ডেইলি টাইমস। এতে আরো বলা হয়, বিশ্বাসযোগ্য কূটনৈতিক সূত্রগুলো ডেইলি টাইমসকে বলেছেন, বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে সাকলাইন সায়েদাকে। এ বিষয়ে ঢাকার সম্মতির জন্য এখনো অপেক্ষমাণ ইসলামাবাদ।

ওই রিপোর্টে আরো বলা হয়, এ পদ থেকে রফিকুজ্জামান সিদ্দিকী অবসরে যাওয়ার পর এ বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনারের পদ শূণ্য রয়েছে। তার অবসরের ফলে সাকলাইন সায়েদাকে বাংলাদেশে পাকিস্তানের নতুন হাই কমিশনার হিসেবে মনোনীত করা হয়। তিনি পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের পিবিএস-২০ এর একজন কর্মকর্তা।

কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী, বাংলাদেশের কাছে তাকে নতুন হাই কমিশনার হিসেবে মনোনয়ন সংক্রান্ত বিষয়াদি (নমিনেশন ক্রেডেন্সিয়ালস) দেরি না করে পাঠিয়ে দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অনেকবার ঢাকার কাছে ‘নোট ভারবালস’ পাঠানো সত্ত্বেও তারা কোনো সাড়াও দেয় নি। এমন কি কোনো কারণও জানায় নি।

এ বিষয়ে মন্তব্য করতে বললে সাবেক হাই কমিশনার রফিউজামান সিদ্দিকী বলেছেন, এ বিষয়ে সম্মতি জানাতে বড়জোর এক মাস সময় লাগে। ‘এক্ষেত্রে ঢাকা যে বিলম্ব করছে তার অর্থ হলো বাংলাদেশ সরকার সাকলাইন সায়েদাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এর কারণ অবশ্যই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারে না’।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানবিরোধী আখ্যায়িত করে রফিউজ্জামান বলেন, তিনি চলেন নয়া দিল্লির কথা মতো।

রফিউজামান সিদ্দিকী বলেছেন, এই নিয়োগ নিয়ে অধিক সময় লাগতে পারে। কিন্তু দুটি দেশের মধ্যে এই রকম দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এই বিলম্ব ভাল নয়। এ দেশ দুটি জাতিসংঘ, সার্ক, ওআইসি ও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য।

উল্লেখ্য, নিকট অতীতে (২০১৫-১৬ সালে) ইসলামাবাদ ও ঢাকা উভয় উভয়ের কূটনীতিকদের বিভিন্ন অভিযোগে বহিষ্কার করেছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD