শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার চিকিৎসায় নির্দলীয় বোর্ড গঠনের নির্দেশ

অক্টোবর ৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের হাইকোর্ট কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের একটি নির্দলীয় মেডিকেল বোর্ড গঠনের আদেশ দিয়েছে।

বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যকে ঘিরে যে রাজনীতি চলছে দৃশ্যত তাকে নিয়ন্ত্রণের লক্ষ্যে হাইকোর্ট একই সাথে নির্দেশ দিয়েছে যে এই মেডিকেল বোর্ডে আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিএনপিপন্থীদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোনও সদস্য থাকতে পারবেন না।

বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার মিসেস জিয়াকে দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, খালেদা জিয়া এই বোর্ডে তাঁর পছন্দমতো তিনজন চিকিৎসক রাখতে পারবেন।

বোর্ডের অনুমতি সাপেক্ষে বিদেশ থেকেও চিকিৎসক এনে যুক্ত করা যাবে বলে আদালত মতামত দিয়েছে।

তবে তার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই হতে হবে বলে হাইকোর্ট বলছে।

শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ. জে. মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিএনপি প্রধানের পক্ষে তার আইনজীবীরা গত ৯ই সেপ্টেম্বর রিট মামলাটি দায়ের করেন।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD