• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাতাসে নানা গুঞ্জন, ২২ তারিখের পর কী হবে?

সেপ্টেম্বর ৪, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দেশে বর্তমানে কোনো আন্দোলন না থাকলেও রাজনৈতিক অঙ্গনে গুজব আর কানাঘুষার কোনো শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন সংবাদ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এগুলো কি আসলে শুধুই গুঞ্জন নাকি পরিকল্পনা মাফিকই হচ্ছে তাও সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ, একেকটি সূত্র একেক ধরণের তথ্য দিচ্ছে।

সর্বশেষ আগামী ২২ সেপ্টেম্বর নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বাতাসে নানা ধরণের কথা ভেসে বেড়াচ্ছে। ডা. বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, কর্নেল অলি আহমদ, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক দিয়েছেন। সেদিন ওই জনসভা থেকেই তারা সরকার বিরোধী জাতীয় ঐক্যের ঘোষণা দেবেন।

জানা গেছে, এই জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে তারা ইতিমধ্যে দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য ছোট দলগুলোর সঙ্গেও আলোচনা করছে। এনিয়ে তারা খুব শিগগিরই বিএনপির সঙ্গে বসবে বলেও জানা গেছে। বিএনপির সঙ্গে যদি তাদের মতের মিল হয় তাহলে সেদিনই জাতীয় ঐক্যের ঘোষণাসহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করবেন।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ২২ তারিখ যুক্তফ্রন্টের জনসভার পরই দেশের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে জাতীয় ঐক্যের নেতারা বড় ধরণের কর্মসূচি ঘোষণা করবেন। তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তারা দেশের সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানাবেন। সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে বলেও মনে করছেন তারা।

কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যের নেতাদের টার্গেট হবে সরকারের পতন। গণআন্দোলন শুরু হলেই সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে। তারা এমন আন্দোলন শুরু করবে যার কারণে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। এসব খবর যে শতভাগ সঠিক সেটাও বলা যাবে না।

তবে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে এমন কিছু তথ্য জানা গেছে যা উপরের উল্লেখিত সংবাদগুলোকে সমর্থন করে। তারাও বলছেন যে, যুক্তফ্রন্টের কর্মকাণ্ড নিয়ে সরকারও খুব টেনশনে আছে। ২২ তারিখের পর তারা সরকারকে একটি বড় ধরণের ধাক্কা দেবে। সেই ধাক্কাটা যেকোনো ভাবে হতে পারে। তারা মাঠে নেমেও হতে পারে কিংবা অদৃশ্য শক্তির ইশারাতেও হতে পারে। ওই ধাক্কায় সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD