• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারে দুই আতঙ্ক

সেপ্টেম্বর ২, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ক্ষমতার শেষ প্রান্তে এসে দিন যতই যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ততই বাড়ছে। এক দিকে ড. কামালের নেতৃত্বে গঠিত হচ্ছে সরকার বিরোধী জাতীয় ঐক্য আর অপর দিকে নির্বাচনের আগে বড় ধরণের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামীতে আবারো ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ যে হিসাব নিকাশ করে রেখেছে সবই এখন ভেস্তে যেতে বসেছে। ক্ষমতা হাত ছাড়া হয়ে যাওয়ারই বেশি আশঙ্কা দেখছে আওয়ামী লীগ।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা এখন দুই আতঙ্কে ভুগছেন।

প্রথমতঃ আগামী নির্বাচনকে সামনে রেখে ড. কামালের নেতৃত্বে যে জোট হচ্ছে সেটা নিয়ে সরকারে প্রতিদিনই অস্বস্তি বাড়ছে। সরকার মনে করছে, ড. কামালের নেতৃত্বাধীন জোটের মূল উদ্দেশ্য নির্বাচন নয়। বিদেশিদের ইশারায় তারা এক মঞ্চে আসছে। তাদের টার্গেট ভিন্ন কায়দায় সরকারকে হটিয়ে দেশে একটি জাতীয় সরকার গঠন করা। যার নেতৃত্বে থাকবে ড. কামাল হোসেন। বিশেষ করে মার্কিন দূতাবাস তাদের পেছনে কাজ করছে বলেও সরকারের নীতিনির্ধারকদের ধারণা। এ জোটের অন্তর্ভূক্ত দলগুলোর ভোট না থাকলেও তাদের পেছনে কয়েকটি বড় শক্তি কাজ করছে বলে সরকারের আশঙ্কা।

এছাড়া শনিবার একটি সভায় ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচন নাও হতে পারে। তার এ বক্তব্য সরকারের উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে বলেও জানা গেছে।

দ্বিতীয়তঃ বিএনপিকে বাদ দিয়ে কিংবা দলটিকে কোনঠাসা করে নির্বাচনে এনে বিরোধী দলের আসনে বসানোর এত দিন সরকারের যে পরিকল্পনা ছিল তাও ভেস্তে যাচ্ছে। গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে সরকার জানতে পেরেছে যে, তফসিল ঘোষণার আগে কিংবা পরে বিএনপি জোট বড় ধরণের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিরোধী দল যদি মাঠে নেমে যায় তাহলে আগের মতো আর পুলিশ দিয়ে তাদেরকে দমিয়ে রাখাও কঠিন হয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বায়বীয় উন্নয়নের কথা বললেও গোয়েন্দা রিপোর্টে সরকার জানতে পেরেছে যে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সরকারের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। যেকোনো ইস্যুতে তারা মাঠে নামতে পারে। আর বিএনপি যদি আন্দোলনে নামে সাধারণ জনগণও সেই আন্দোলনে যোগ দিতে পারে। এসব কারণে সরকারে এখন আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD