সোমবার, মার্চ ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে বিএনপি

জুন ৩, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই মুহূর্তে বিএনপি তিন এজেন্ডা নিয়ে কাজ করছে।

এর মধ্যে প্রথমত খালেদা জিয়ার মুক্তি। দ্বিতীয়ত জনমত সৃষ্টি করে জোটের পরিসর আরও বাড়িয়ে ঐক্য সৃষ্টি করা এবং সর্বশেষ সবাইকে নিয়ে আন্দোলন এমন পর্যায়ে নেয়া যাতে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য হয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সংগঠন রুনেসা এর আয়োজন করে।

উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মোকাম্মেল কবীর, নিসতিয়াক আহমেদ রাখি, আবদুর রহিম কালু, আমিনুর রহমান জিন্নাহ প্রমুখ।

মওদুদ বলেন, তিনটি কারণে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হতে পারবে না। ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগের সময়কালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতির কারণে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটি হলো রক্ষীবাহিনী। তাদের অত্যাচারে দেশের প্রায় ৪০ হাজার বিরোধী দলের নেতাকর্মী খুন হয়েছে। সবশেষ, একদলীয় স্বৈরাচারী বাকশালী শাসনব্যবস্থা তারা কায়েম করেছে। এই তিন কলঙ্ক থেকে তারা মুক্ত হতে পারবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশের কাছে বর্তমান প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছেন। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD