শনিবার, আগস্ট ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

মে ৯, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামীকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩ টায় এই সংবাদ সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে দেশের আর্থিক খাতে লুটপাট এবং শোচনীয় অবস্থা প্রসঙ্গে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কয়েকটি সূত্র জানায়, আগামী জুনে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটকে সামনে রেখেই আর্থিক খাতের অব্যবস্থাপনার বিষয়টি সামনে আনা হচ্ছে। এক্ষেত্রে ব্যাংক সেক্টর ও অর্থ লুটপাটকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরই মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ ও দলীয় নেতারা এ কাজ শেষ করে এনেছেন। অর্থনীতিবিদ মাহবুব উল্লাহও এ কাজে যুক্ত আছেন।

সূত্রগুলো জানায়, আগামী নির্বাচনের আগে ইশতেহার তৈরির আগে দেশের বিভিন্ন খাতভিত্তিক পর্যালোচনা করবে বিএনপি। পরবর্তীতে শিক্ষা ও প্রশাসনসহ আরও নানা বিষয়ে দলীয় গবেষণা ও অবস্থান তুলে ধরা হতে পারে।

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে জানান, ‘ব্যাংকিং খাতের দুর্নীতি ও লুটপাট, বিশেষ করে গত দুই বছরে ব্যাংক সেক্টরের অস্থিরতা, সরকারি লোকদের যুক্ততা এবং বিদেশে টাকা পাচারের বিষয়গুলো উঠে আসতে পারে। এ কাজ করতে গিয়ে দেশে-বিদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সাহায্য নেওয়া হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন ও শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • মাদরাসাশিক্ষা সম্পর্কে আপনি কতটুকু জানেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD