মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার সঙ্গে সাক্ষাৎ নিয়ে কারা কর্তৃপক্ষের নয় ছয়

এপ্রিল ১৯, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজও দেখা করতে পারেননি বিএনপি নেতারা। এ নিয়ে দুই দফা সময় দিয়ে তা বাতিল করল কারা কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। প্রায় ২৫ মিনিট কারাফটকের অনুসন্ধান কক্ষের সামনে অবস্থান করেন তাঁরা। এরপর দেখা করার সুযোগ না পেয়ে বিএনপি নেতারা কারাগারের সামনে থেকে চলে যান।

বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল, তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে—তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সে কারণে এসেছিলাম।’

খালেদা জিয়ার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসছেন বিএনপির নেতারা। ছবি: মো. মোস্তফা

বিএনপির মহাসচিব বলেন, ‘আসার পরে আমাদের বলা হচ্ছে যে আজও সম্ভব হচ্ছে না। আগামী দু–এক দিনের মধ্যে হলে হতে পারে। কর্তৃপক্ষ আমাদের এটা জানিয়েছে।’ কী কারণে দেখা করতে পারেননি, এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা বলতে পারব না। ওনারা বলেছেন আইজি সাহেব (কারা মহাপরিদর্শক) নেই। কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’

বিএনপি নেতারা চলে যাওয়ার ১০ মিনিট পর কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, আগামী রোববার দুইটার পরে বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নতুন করে অনুমতির প্রয়োজন হবে না।

এর আগে ২৯ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দণ্ডিত হয়ে এই কারাগারে আছেন খালেদা জিয়া।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD