মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ শিবিরের

এপ্রিল ৯, ২০১৮
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতি ও সমৃদ্ধির হাতিয়ার তা সবাই স্বীকার করছে। একই সাথে লাখো শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক প্রক্রিয়াও অব্যাহত আছে। বর্তমানে রাজধানীসহ সারাদেশে শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছে। এর আগেও গলায় সার্টিফিকেট ও হাতে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা তাদের শোচণীয় অবস্থার প্রকাশ করছে। কিন্তু সরকার কোন ভাবেই তাদের দাবীর প্রতি কর্ণপাত করছে না। উল্টো গতকাল পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে বহু ছাত্রকে আহত ও রক্তাক্ত করেছে।

শিবির নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ কোটা পদ্ধতি সংস্কারে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান না দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা গভীর রাতে সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। হামলা থেকে আন্দোলনরত ছাত্রীরাও রেহাই পায়নি। ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্বিচারে হামলার মাধ্যমে তাদের আসল চরিত্র জাতির সামনে প্রকাশ পেয়েছে। এর আগেও আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশ ও ছাত্রলীগের বর্বর হামলার শিকার হয়েছিল। যৌক্তিক দাবীতে বৈষম্যের শিকার শিক্ষার্থীদের উপর এমন বর্বর আচরণ কোন ভাবে মেনে নেয়া যায় না।

শিবির নেতৃবৃন্দ সাধারন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিটি দাবী যৌক্তিক। ৫৬ ভাগ শিক্ষার্থী শুধু কোটা পদ্ধতিতেই নিয়োগ পাচ্ছে যা পৃথিবীর কোন দেশে নেই। আবার কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে হাজার হাজার পদ শূন্য থেকে যাচ্ছে। কোটায় বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে মেধাবীদের অবমূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে চাকরির বয়সেও কোটাধারীদের ২ বছর বাড়িয়ে দেয়া হয়েছে। এই অযৌক্তিক ও বৈষম্যমূলক অনৈতিক প্রক্রিয়া লাখো মেধাবীকে দেশ গড়ার সুযোগ থেকে বঞ্চিত করছেই না বরং মেধাবীদের মূল্যহীন করে তুলছে।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বৈষম্যমূলক কোটাব্যবস্থা মেধাবীদের সকল ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। চাকরির সুযোগ লাভে সমতার যে সাংবিধানিক অঙ্গীকার, তার বিপরীতে যুগ যুগ ধরে ভিন্ন ব্যবস্থা চালু রয়েছে। দেশে যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক চাকরীর অভাবে মানবেতর জীবন যাপন করছে সেখানে শুধু কোটা পদ্ধতির কারণে হাজার হাজার পদ শূন্য অবস্থায় ফেলে রাখা তামাশা ছাড়া কিছুই নয়। অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক বিচার করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় লাখো শিক্ষার্থীকে বঞ্চিত করার প্রক্রিয়া অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

বিজ্ঞপ্তি

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD