বুধবার, মার্চ ৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জীবনে কখনো মিথ্যা না বলা আইনমন্ত্রী যখন মিথ্যা বলেন!

ফেব্রুয়ারি ১২, ২০১৮
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি নিজেকে একজন স্বচ্ছ ও সত্যবাদী মানুষ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার দাবি, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নি।

গত অক্টোবর মাসে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির দরখাস্ত নিয়ে যখন সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়, তখন আইনমন্ত্রী আনিসুল হক জরুরি সংবাদ সম্মেলন করে জানালেন এই দরখাস্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হাতের লেখা। এই ছুটির দরখাস্ত নিয়ে আইনজীবী ও বিশিষ্টজনদের অভিযোগের বিষয় জানতে চাইলে আনিসুল হক সাংবাদিকদের বলেন, এটা প্রধান বিচারপতির হাতের লেখা। আমি জীবনে কখনো মিথ্যা বলিনি।

তবে, আনিসুল হক নিজেকে সত্যবাদী হিসেবে দাবি করলেও তিনি যে মিথ্যা কথা বলেন অবশেষে এটার প্রমাণ মিলেছে।

গত সোমবার মন্ত্রিপরিষদের ১৭২ তম বৈঠকে দেশের ভিআইপিদের চলাচলের জন্য মহসড়কে আলাদা লেন তৈরি করার একটি প্রস্তাব দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, ভিআইপিরা ডান দিক যায়, রাস্তার উল্টা দিক দিয়ে যায়। নানা রকমের ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে। অনেক দেশেই ভিআইপিদের জন্য আলাদা লেন আছে। আমাদের দেশেও সেটি করা যায় কিনা…।

এরপর ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পরই এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বিশিষ্টজনেরাও কঠোর ভাষায় এ প্রস্তাবের প্রতিবাদ জানান।

কিন্তু পরের দিন মঙ্গলবার মানুষের তীব্র সমালোচনার মুখে আইনমন্ত্রী আনিসুল হক জানান, মন্ত্রিপরিষদে এ ধরনের কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।

পরে আনিসুল হকের এ বক্তব্য নিয়ে আবার সমালোচনার ঝড় বইতে থাকে। অনেকেই তাকে সেই দিনের বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আনিসুল হক জীবনে কখনো মিথ্যা কথা বলেন নি। এটাও একটা বড় মিথ্যাচার।

এরপর রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রমাণ করে দিলেন যে আনিসুল হক মিথ্যা কথা বলেন। ওবায়দুল কাদের রোববার সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে, ভিআইপিদের জন্য মহাসড়কে আলাদা লেন তৈরির প্রস্তাব তার কাছে এসেছে।

ওবায়দুল কাদেরের এ বক্তব্য থেকে প্রমাণ হয়েছে যে, ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির প্রস্তাব নিয়ে আনিসুল হক সেদিন মিথ্যাচার করেছেন। তিনি নিজেকে একজন সত্যবাদী হিসেবে দাবি করলেও বাস্তবে প্রমাণ দিলেন যে তিনি একজন মিথ্যাবাদী।

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD