• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

স্কুল কমিটি : কাদেরের কথা শুনছে না ছাত্রলীগ

ডিসেম্বর ২৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা সত্ত্বেও মাধ্যমিক স্কুলে করা কমিটি বাতিল করছে না ছাত্রলীগ। তবে নতুন করে কোনো কমিটি না করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সংগঠননি।

গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দিয়েছিল ছাত্রলীগ। সংগঠনের স্কুলবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনকে এটি সমন্বয়ের নির্দেশও দেয়া হয়।

ছাত্রলীগের তথ্য মতে ঢাকার আটটিসহ দেশের ৩০ থেকে ৩৫টি স্কুলে কমিটি করেছে সংগঠনটি। এর আগেও কিছু স্কুলে কমিটি ছিল।

ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের স্কুল পর্যায়ে কোনো কার্যক্রম নেই। তারা কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েই কার্যক্রম চালায়।

অল্প কিছু স্কুলে ছাত্রলীগের আগে থেকেই কমিটি থাকলেও কিশোরদের মধ্যে ছাত্রলীগের তেমন কোনো তৎপরতা ছিল না। যদিও সংগঠনটির গঠনতন্ত্রে আগে থেকেই স্কুল বিষয়ক সম্পাদকের পদ ছিল।

কিশোরদের মধ্যে তৎপরতা বাড়াতে ছাত্রলীগ সিদ্ধান্ত নেয়ার পর থেকেই এই উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীরা কৈশোরেই রাজনীতিতে জড়িয়ে গেলে পড়ালেখায় তাদের মনযোগ থাকবে কি না, এ নিয়ে সংশয়ের কথা জানান বিভিন্ন জন। আবার ছাত্র সংগঠনের মধ্যে সহিংসতার প্রবণতা থাকায়ও এ নিয়ে এক ধরনের ভীতি ছড়িয়েছিল।

আবার স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের নয় দিনের মাথায় পিরোজপুরের নাজিরপুরে একটি স্কুলের শিক্ষককে পেটানোর ঘটনায় নাম আসে ওই স্কুল ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। ছাত্রলীগ তাৎক্ষণিক সিদ্ধান্তে ওই কমিটি বিলুপ্ত করলেও তখনও ছাত্রলীগের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়ার এক মাস পর গত ২৩ ডিসেম্বর রাজধানীতে ছাত্রলীগের এক আলোচনায় কাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের স্কুল কমিটি ধারণাটি ঠিক না। এই মুহূর্তে একটি সমালোচনা ডেকে আনার দরকার নেই। স্কুল কমিটির উদ্যোগ নেওয়ার পর থেকে সমালোচনা শুরু হয়ে গেছে।’

কাদের আরও বলেন, ‘ছেলে মেয়েদের পিঠের উপর বই-পুস্তকের বোঝা, বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যেন মরুভূমির পথ বেয়ে চলছে। তারপর আবার রাজনীতির আরেক বোঝা। দরকার নেই এসবের।’

তবে কাদেরের আপত্তিতেও স্কুল কমিটি করার সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসতে চাইছে না ছাত্রলীগ। তবে নতুন করে কোথাও এই কমিটি করা হবে না বলে জানিয়েছেন নেতারা।

ছাত্রলীগ নেতারা জানান, ওবায়দুল কাদের ‘এই মুহূর্তে সমালোচনা টেনে আনার দরকার নেই’ উল্লেখ করায় ছাত্রলীগ ভেবেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কথা বলেছেন তিনি। তিনি ভবিষ্যতের জন্য কখওন এই ধরনের কমিটি করতে না করেননি। এ কারণেই এই উদ্যোগ থেকে পুরোপুরি পিছিয়ে আসতে চাইছে না ছাত্র সংগঠনটি।

ওবায়দুল কাদের বিরোধিকা করলেও স্কুল কমিটি বাতিল হবে না-জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকাটাইমসকে বলেন, ‘তিনি একটি সময়ের প্রেক্ষিতে এই কথা বলেছেন। তিনি তো আমাদেরকে এই উদ্যোগ বাতিল করতে বলেননি।’

কিন্তু ওবায়দুল কাদের তো বলেছেন, স্কুলে ছাত্র সংগঠনের দরকার নেই- এই মন্তব্যে সোহাগ বলেন, ‘আপাতত আমাদের স্কুল কমিটি গঠনের যে প্রক্রিয়া রয়েছে তার কার্যক্রম বন্ধ থাকবে।’

একই ধরনের কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এক এম জাকির হোসাইনও। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরামর্শে নতুন কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রেখেছি। আপাতত আর কোনো স্কুলে এই কমিটি গঠন করা হবে না।’

সূত্র: ঢাকা টাইমস

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD