বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেবে না জাপান

ডিসেম্বর ২৭, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ইসরাইল কর্তৃক দখলকৃত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না জাপান। তেল আবিব থেকে জাপান তাদের দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না বলে ঘোষণা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো। তিনি বলেন, সংলাপের মাধ্যমেই পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা ঠিক করতে হবে।

মঙ্গলবার জর্দানের রাজধানী আম্মান সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে কানো আরো বলেন, তারা যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেবে না। বৈঠকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, সরাসরি সংলাপ ও জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হতে হবে।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে সেখানে দূতাবাস সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ট্রাম্পের ঘোষণা বাতিল করার সিদ্ধান্ত হয়।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD