শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

অনুপ্রবেশকারী ৩ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ডিসেম্বর ২৫, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার ভোররাতে রাজশাহী শহরের পার্শ্ববর্তী হাজির বাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা তাঁদের আটক করে।

বিএসএফের আটক করা সদস্যরা হলেন এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তাঁরা ভারতের হাড়-ডাঙা ক্যাম্পে কর্মরত। তাঁদের দাবি, ঘন কুয়াশার কারণে তাঁরা পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছেন।

চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু তালেব বলেন, হাজির বাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। আজ ভোরে ওই পথে বিএসএফের সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে শূন্যরেখা থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার এলাকায় ঢুকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করেন। বিএসএফের আরও কয়েকজন সদস্য পালিয়ে ভারতে ফিরে গেছেন। আটক করাতিনজনকে চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে। তাঁদের কাছে থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত পাঠানো হবে।

বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, পদ্মা নদীর ভাঙনে সীমান্ত পিলারগুলো বিলীন হয়ে গেছে। এ ছাড়া কুয়াশাও ছিল। বিএসএফের সদস্যরা পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাঁদের আটক করে বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD