বুধবার, জুলাই ২৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘এত বড় সীমান্ত, কিছু অপ্রীতিকর ঘটনা থাকবেই’

ডিসেম্বর ৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘এত বড় সীমান্ত, এখানে কিছু অপ্রীতিকর ঘটনা থাকবেই। তবে ভারতের সাথে কো-অপারেশন করে সীমান্তে এ ধরনের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আজ রোববার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ি ও নালিতাবাড়ী উপজেলার বারোমারী সীমান্ত ফাঁড়ি পরিদর্শনকালে সীমান্তে বাংলাদেশী হত্যাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে ১৫ হাজার ফোর্স আমাদের দিয়েছেন, আশা করছি নিরাপত্তা আরো জোরদার হবে।

পরিদর্শনকালে ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কাজী অনরুদ্ধ, ২৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান, ঝিনাইগাতী নকশী সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো: নজরুল ইসলাম প্রমুখ তার সফরসঙ্গী ছিলেন।

এর আগে দুপুর ১টার দিকে ঝিনাইগাতী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অস্থায়ী হ্যালিপ্যাডে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস তাকে স্বাগত জানান।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Finest First Put Added bonus Casinos Zero Betting ten Wager Totally free Gambling enterprise Bonuses

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Better Real money Web based casinos

    0 shares
    Share 0 Tweet 0
  • Shell out By Cellular Gambling enterprises 2024 Spend From the Cell phone Costs

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD