বুধবার, জুন ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

গোপন সম্পর্ক ফাঁস: সৌদিতে দফতর খুলবে ইসরায়েলি কোম্পানি

নভেম্বর ২০, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের খবর ফাঁস করে দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ।

রোববার ‘আর্মি রেডিও’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বহু মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে। এ নিয়ে আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, সৌদি আরবই ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে চেয়েছে। আর রিয়াদের এই ইচ্ছা পূরণে তেলআবিবের কোনো অসুবিধা হয়নি।

ইসরায়েলি জ্বালানিমন্ত্রী বলেন, সৌদি আরব হোক বা অন্য কোনো আরব দেশ হোক কিংবা অন্য কোনো মুসলিম দেশ হোক- যখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়, তখন তাদের ইচ্ছাকে আমরা সম্মান জানাই। আমরা সে সম্পর্ককে গোপন রাখি।

সৌদিসহ আরব দেশগুলো কীভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে তাও সাক্ষাৎকারে তুলে ধরেন স্টেইনিৎজ। তিনি বলেন, ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতার বিরুদ্ধে আমরা যখন লড়ছিলাম তখন আধুনিক আরব বিশ্ব আমাদের সহযোগিতা করেছে।

এমনকি এ মুহূর্তে আমরা যখন আমাদের উত্তর সীমান্তে সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে বিশ্বকে কাজে লাগানোর চেষ্টা করছি, তখন সুন্নি আরববিশ্ব আমাদের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন ইসরায়েলের এ মন্ত্রী।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে- ইসরায়েল ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরব ও মার্কিন সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ইসরায়েল সম্পর্ক ধীরে ধীরে ও ধাপে ধাপে গড়ে তোলা হবে।

এক্ষেত্রে প্রথমে বিভিন্ন ইসরায়েলি কোম্পানিকে সৌদি আরবে দফতর ও শোরুম খোলার অনুমতি দেবে রিয়াদ। এর পর ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেয়া হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD