বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোহিঙ্গাদের দেখতে ২৯ অক্টোবর কক্সবাজার যাচ্ছেন খালেদা

অক্টোবর ২৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৯ অক্টোবর রোববার কক্সবাজার যাচ্ছেন। আজ সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার চার দিন পর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত পৌনে নয়টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপির সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সব সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সহিংসতার কারণে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শিবির পরিদর্শনে যাবেন খালেদা জিয়া। আগামী শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ ছাড়াও দলটি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    মার্চ ২, ২০২৬

    আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

    ফেব্রুয়ারি ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD