সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘পাহাড়ি বনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে রোহিঙ্গাদের লাশ’

সেপ্টেম্বর ১৩, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে পাহাড়ি বনের আনাচে-কানাচে পড়ে আছে রোহিঙ্গাদের লাশ। গণমাধ্যমকে এমনই তথ্য জানালেন মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আসা জাহিদুল্লাহ।

মিয়ানমারের সেনা ও দুর্বৃত্তদের ভয়ে পাহাড়ের বনে পাঁচ দিন লুকিয়ে ছিলেন জাহিদুল্লাহ। তিনি রাখাইন রাজ্যের রাসিডং গ্রামের বাসিন্দা। ষষ্ঠ দিনের মাথায় বাংলাদেশের দিকে রওনা দেন তিনি। কিন্তু বন থেকে বেরিয়ে আসার সময় পথে দেখেন লাশের মিছিল। পাহাড়ি বনের আনাচে-কানাচে পড়ে রয়েছে লাশ।

মঙ্গলবার নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফের হাড়িয়াখালীতে পৌঁছায় জাহিদুল্লাহ ও তাঁর পরিবার।

জাহিদুল্লাহ জানান, মিয়ানমারের সেনা ও দুর্বৃত্তদের নৃশংসতা থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। শিশুদের নির্বিচারে হত্যা করা হয়েছে। অত্যাচার-নির্যাতন ও খুন হয়ে যাওয়ার ভয়ে রোহিঙ্গারা কোনোমতে ঘর ছেড়ে পাহাড়ের বনে আশ্রয় নেয়। সেখানেও আছে বিপদ। সেনারা বনের ভেতরও অভিযান চালিয়ে গুলি করে।

বাংলাদেশে আসা এই রোহিঙ্গা মুসলিম জানান, বন থেকে যখন তাঁরা বের হয়ে আসেন, তখন দেখেন বনে ছড়িয়ে-ছিটিয়ে আছে লাশ।

সেখানে আছে নারী-পুরুষ, এমনকি অনেক শিশু। লাশের ওপর দিয়ে, লাশ পাশ কাটিয়ে বন থেকে বেরিয়ে আসতে হয়েছে তাঁদের।

মিয়ানমারের রাসিডং বাজারে তরিতরকারিসহ বিভিন্ন নিত্যব্যবহৃত পণ্যের দোকান ছিল জাহিদুল্লাহর। এখন কিছুই নেই তাঁর। ঘরবাড়িও পুড়িয়ে দিয়েছে। কেবল পরনের পোশাকটা পরেই চলে আসেন তিনি।

নির্যাতনটা করে কারা—জানতে চাইলে জাহিদুল্লাহ বলেন, ৫০ জন সেনাসদস্য এলে তাদের সঙ্গে আরো ৫০ জন স্থানীয় প্রভাবশালী আসে। এরা মিলেই আগুন লাগায়, নির্বিচারে গুলি করে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD