সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে ওআইসি দেশগুলোর ঐকমত্য

সেপ্টেম্বর ১১, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করার ব্যাপারে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে তেহরানে ফিরে প্রেসিডেন্ট হাসান রুহানি এ বক্তব্য দিয়েছেন। আস্তানা সম্মেলনে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলাদাভাবে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ওই বৈঠকে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে কাজাখস্তান, তুরস্ক ও আজারবাইজানসহ আরো কয়েকটি দেশের  প্রেসিডেন্টদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আস্তানা সম্মেলনে সবগুলো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য মানবিক ত্রাণ পাঠাতে সম্মত হয়েছেন।

আস্তানা সম্মেলন থেকে ফিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে যাবে আর বিশ্ববাসী তা চেয়ে চেয়ে দেখবে তা হতে পারে না।

এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমপুর জানিয়েছেন, রোহিঙ্গা মুসলমানদের কাছে পাঠানোর জন্য ইরানের মানবিক ত্রাণের বহর প্রস্তুত রয়েছে।

সূত্র: পার্সটুডে

সম্পর্কিত সংবাদ

slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD