রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

পাকিস্তান কি ফের সেনা শাসনের পথে?

জুলাই ২৮, ২০১৭
in Top Post, ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

মুহাম্মদ নোমান ও রিফাত চৌধুরী

কিছু দিন আগে আমি এমন আশংকা ব্যাক্ত করেছিলাম। তবে, আমি জেনারেল রাহিল শরীফের দিকে ইঙ্গিত করেছিলাম। এখনো পর্যন্ত এটাকে একটি বিচারিক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে অন্য কোন কিছু হওয়াও অসম্ভব কিছু না। এ ঘটনা পাকিস্তানের জন্য ইতিবাচকও হতে পারে। পাকিস্তানে ইতিমধ্যেই আইন বিভাগ এবং মিডিয়া যথেষ্ট মজবুত হয়েছে। যদি এই ঘটনা তাদেরকে একটি শক্তিশালী, নিরপেক্ষ নির্বাচন ব্যাবস্থা উপহার দেয় তাহলে এটি পাকিস্থানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ইমরানকে নিয়ে যুগপৎ আশা এবং ভয় দুটো’ই কাজ করছে। বাকিটা রিফাত চৌধুরীর লেখায় পড়ুন।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপারস কেলেংকারি দূর্নীতি মামলার রায় দিয়েছে। রায়ে নওয়াজ শরীফ ও তার অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নওয়াজ শরীফ আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না ।

এখানে পুরো বিষয়ের দুইটা দিক। প্রথমটা একান্তই বিচারিক বা আদালতের বিষয়। যদি বিকল্প কোন বিচারিক প্রক্রিয়া নওয়াজ শরীফের হাতে না থাকে তাহলে তার আর কোন উপায় নেই। সেইদিক থেকে বলতেই হয় পাকিস্তানের বিচার বিভাগ অনেক শক্তিশালি ও স্বাধীন।

দ্বিতিয় দিকটি রাজনৈতিক । পাকিস্তানের অতীত রাজনৈতিক ইতিহাস যারা ভালো করে চিনেন, তারা আরেকটি সামরিক শাসন শুরুর গন্ধ হয়তো বা পেয়ে থাকতে পারেন। পাকিস্তানের রাজনীতিতে আফগানিস্তান ইস্যুতে নওয়াজ শরীফের সাথে আমরিকার বনিবনা বেশি একটা কোন কালেই ভালো ছিলো না। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও আফগান ইস্যুতে আমরিকার পছন্দ পিপিপি। আবার ইমরান খানেরও নড়াচড়া সন্দেহের ঊর্ধে না। আবার নওয়াজ শরীফের মুসলিম লীগের ভেতরেও যে কোন গ্রুপ কিছু করছে কি না সেটাও একটা সন্দেহের বিষয় । আবার সাম্প্রতিক ট্রাম্পের ভারত সফর, মোদির ইসরাইল সফর আর কাতার ইস্যুতে নওয়াজ শরীফের ভূমিকা এর পেছনে কোন ভূমিকা রেখেছে কি না সেটাও ভেবে দেখার বিষয়।

যাই হোক আরেকটি নির্বাচনই পারে পাকিস্তানকে আরেকটি অনিশ্চয়তা থেকে রক্ষা করতে । কোন ফ্যাক্টর কাজ করেছিলো তা বুঝতে আরো কয়েকদিন সময় লাগবে। পাকিস্তানকে যেভাবেই হোক গণতান্ত্রিক ধারা বজায় রাখতে হবে।

আল্লাহ উম্মাহর প্রতিটি ঘর, প্রতিটি দূর্গকে হেফাজত করুন ।

(ফেসবুক থেকে)

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD