• যোগাযোগ
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘ফরহাদ মজহার অপহরণে সরকারের এজেন্সি জড়িত’

জুলাই ৩, ২০১৭
in Home Post, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার অপহরণে সরকারের কোনো এজেন্সি বা টিম জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার বিকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, প্রখ্যাত কলামিস্ট, গবেষক, কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার ভোর ৫টায় নিজ বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তাকে অপহরণ করা হয়েছে। সরকারের অজান্তে এই ঘটনা ঘটেনি। সরকারের কোনো এজেন্সি বা কোনো টিম এই ঘটনার সঙ্গে জড়িত।

তিনি বলেন, অপহরণের ২৪ মিনিট পরে পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ফরহাদ মজহারকে দিয়ে বলা হয়, ‘আপনারা টাকা যোগাড় করেন এবং সেই টাকা দিলে পরে ছেড়ে দেয়া হবে।’

বিএনপির এই নেতা বলেন, একজন সাংবাদিক জানিয়েছেন, এই টাকার পরিমান প্রায় ৩৫ লাখ টাকা। আমি এখনো যথার্থভাবে তার পরিবারের কাছ থেকে জানতে পারেনি, কত টাকা চেয়েছেন।

তিনি বলেন, এরপর পুলিশকে ঘটনা জানানো হলে তারা যে মোবাইল নম্বরে যোগাযোগ করেছেন, তা ট্র্যাক করার চেষ্টা করে। তারা ট্র্যাক করে দেখেছেন যে, কখনো গাড়িটি মানিকগঞ্জের দিকে আছে, আবার পরবর্তিতে বলেছেন যে মাগুরা-যশোরের দিকে আছে। বিষয়টা রহস্যজনক।

রিজভী বলেন, অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা মনে করি, এই অপহরণের উদ্দেশ্য হচ্ছে আর যাতে কেউ কলম না ধরতে পারে, আর যাতে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে।

বিএনপির পক্ষ থেকে এই অপহরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ফরহাদ মজহারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। নইলে এদেশের মানুষ ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়বে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD