বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিমানে চড়ে কাতার যাচ্ছে ৪০০০ গরু!

জুন ১৪, ২০১৭
in আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয়, সে জন্য বিমানে করে ৪ হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করেছেন এক কাতারি ব্যবসায়ী।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে গবাদিপশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা।

পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ৬০টি ফ্লাইট দরকার হবে। এগুলো হবে ‘হোলস্টাইন’ জাতের দুধেল গরু।

এই পরিকল্পনা করেছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংএর চেয়ারম্যান মৌতাজ আল-খায়াত।

কাতার

তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে।

তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা, কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করেছেন।

গত ৫ই জুন সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেবার’ অভিযোগ এনে কাতারের সাথে কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক এবং পরিবহন যোগাযোগ ছ্ন্নি করে। এই দেশগুলো থেকেই কাতারে দুধজাত ও তাজা খাবার, নির্মাণসামগ্রী ইত্যাদি আসতো।

এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেবার পর তুরস্ক, ইরান এবং মরোক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD