বুধবার, মার্চ ৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মুখোশ খুলে ফেলেছেন শাহদীন মালিক!

মে ২৮, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ড. শাহদীন মালিক এদেশের মানুষের কাছে একজন বিশিষ্ট আইনজীবী ও সুশীল সমাজের লোক হিসেবে পরিচিত। এমনকি অনেকের কাছে তিনি একজন ভাল মানুষ হিসেবেও পরিচিত। সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি হলেও তিনি যে একজন কট্টর ধর্মবিদ্বেষী সেটা অনেকেরই জানা ছিল না। কারণ, ধর্মের প্রতি তার যে বিদ্বেষ সেটাকে তিনি সব সময়ই আইন ব্যবসার স্বার্থে আড়াল করে রেখেছেন।

সম্প্রতি সুপ্রিমকোর্টের প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর মূর্তি অপসারণকে কেন্দ্র করে ড. শাহদীন মালিক তার মুখোশটা খুলে ফেলেছেন। ধর্মের প্রতি তার যে কী পরিমাণ বিদ্বেষ সেটা জনসম্মুখে প্রকাশিত হয়েছে।

দেশে ধর্মবিদ্বেষী হিসেবে পরিচিত বামপন্থীরা মূর্তিটির জন্য মায়াকান্না করছে। মূর্তিটি অপসারণ করায় তারা তুষের আগুনের মতো জ্বলে পুড়ে মরছে। জনগণকে সাথে না পেয়ে নিজেদের বউ, ছেলে-মেয়েকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাদের এই প্রতিবাদ গতানুগতিক বলেই মনে করছেন বিশিষ্টজনসহ সাধারণ মানুষ।

তবে, এদেশের মানুষ অবাক হয়েছেন মূর্তি সরানো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সেমিনারে দেয়া ড. শাহদীন মালিকের বক্তব্য শুনে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি সংগঠনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. শাহদীন মালিক বলেছেন, ভাস্কর্য সরানোর ঘটনা উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সরকারের আপসকামিতার ইঙ্গিত। কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনাটি পরোক্ষভাবে সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করার একটি সরকারি প্রয়াস। মধ্যযুগীয় ব্যাখ্যায় যারা ধর্মকে ব্যবহার করে, সরকার তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এই ঘটনা আমাকে হতাশ করেছে। এদের সঙ্গে আপসকামিতার মাধ্যমে সরকার উগ্র ধর্মীয় চিন্তাকে উসকে দিচ্ছে। সরকারি দল সাংঘাতিক ভুল পথে হাঁটছে।

শাহদীন মালিকের এ বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ শাহদীন মালিকের এ বক্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। মধ্যযুগীয় ব্যাখ্যায় ধর্ম ব্যবহারকারী বলে শাহদীন মালিক কুরআন এবং রাসুল (স.)কে অবজ্ঞা করছেন বলে তারা মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, শাহদীন মালিক এতদিন মুখোশ পরা ছিলেন। মূর্তি অপসারণকে কেন্দ্র করে তার ভেতরের নগ্ন রূপটা প্রকাশ পেয়েছে।

নষ্ট দৃষ্টি ছদ্মনামে একজন ফেসবুকে মন্তব্য করেছেন,  জানতাম শাহদীন মালিক সংবিধান আর আইন চর্চা করে। নাস্তিকতা চর্চা শুরু করলো কবে থেকে তা তো জানিনা।

 

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD