• যোগাযোগ
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএনপির ভিশনে আওয়ামী লীগে টেনশন

মে ১১, ২০১৭
in Home Post, Top Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ধারার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৬টি অধ্যায়ের ভিশন-২০৩০ এর মধ্যে খালেদা জিয়া ২১১টি পয়েন্ট অন্তর্ভূক্ত করেছেন। বলা যায় তার এ ভিশন-২০৩০ এ দেশের সামগ্রীক বিষয়গুলোই উঠে এসেছে।

খালেদা জিয়ার এই ভিশন-২০৩০ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আকৃষ্ট করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এমনকি বিএনপি প্রধানের এই রূপকল্প আগামী নির্বাচনের মোড় ভিন্ন দিকে নিয়ে যাবে বলেও মনে করছেন তারা।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে গুলশানের হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তার ভিশন-২০৩০ ঘোষণার পরই চরম অস্থিরতা দেখা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। দলটির নেতারা এখন খালেদা জিয়ার ভিশন ঠেকাও আন্দোলনে নেমেছে। খালেদা জিয়ার ভিশনকে তারা ভাওতাবাজি, ধাপ্পাবাজি, ভন্ডামি, তামাশা ও নকল বলে টাট্টা-বিদ্রুপ করতেছেন। বৃহস্পতিবার ভিশন-২০৩০ ঘোষণার পর গণমাধ্যমের চেয়ে আওয়ামী লীগ নেতাদের দ্বারাই এটার বেশি প্রচার হচ্ছে বলে মনে করছেন সচেতন মানুষ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগ যে রূপকল্প ঘোষণা করেছিল, ক্ষমতায় এসে বিগত সাড়ে আট বছরে করেছে সম্পূর্ণ এর উল্টোটা। দশ টাকায় চালতো দূরের কথা ৫০ টাকায়ও এখন ভালো চাল কিনতে পাওয়া যায় না।  আর ঘরে ঘরে চাকরির কথা বললেও চাকরি হয়েছে শুধু দলীয় নেতাকর্মীদের।  দলীয়দের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদেরকেও গুণতে হয়েছে কাড়ি কাড়ি টাকা ঘুষ।

দেশ পরিচালনায় আওয়ামী লীগের দৃশ্যমান কোনো সফলতা নেই। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। খুন, হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শেয়ারবাজার ও ব্যাংক লুট, দলীয় করণ, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ছিল দৃশ্যমান। তারা মনে করছেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ সামগ্রীকভাবে ব্যর্থ হয়েছে। এজন্য তারা খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে মেনে নিতে পারছে না।

জানা গেছে, খালেদা জিয়ার ভিশন-২০৩০ কে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ। তাদের টার্গেট হবে মানুষের দৃষ্টিকে যেকোনো ভাবেই হোক ভিন্ন দিকে নেয়া। বিভিন্ন সভা-সমাবেশে তারা এখন শুধু ভিশন বিরোধী বক্তব্যই দিয়ে যাবে। যা তারা ইতিমধ্যেই শুরু করেছেন। আগামী নির্বাচনে বিএনপির এই ভিশনকে এখন প্রধান বাধা হিসেবে মনে করছে আওয়ামী লীগ।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD