বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে চুক্তি

এপ্রিল ১০, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, আগামী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে। পাঁচ বছর পর দেশটা কাগজ কলমে ভারতের কাছে বিক্রি করে দিয়ে আওয়ামী লীগ বিদায় নেবে।

গতকাল রোববার রাতে গুলশানে নিজের কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে বর্তমান সরকার জনগণের সরকার নয়, তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ভবিষ্যতেও তারা একইভাবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‌‌‘আজকে দেশ বিক্রি করে দিয়েছে। সে জন্য পাঁচ বছরের জন্য একটা চুক্তি করেছে। পাঁচ বছর তাকে থাকতে দিতে হবে। এই চুক্তি তো তিনি (প্রধানমন্ত্রী) সে জন্য করলেন।’

খালেদা জিয়া আরও বলেন, আওয়ামী লীগ সব সময় চোরা পথে ক্ষমতায় যায়। ক্ষমতায় গিয়ে তারা ষড়যন্ত্র করে।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, কুমিল্লা সিটি নির্বাচনে কারচুপি হয়েছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার আগের সিইসির পথই অনুসরণ করছেন। বর্তমান সিইসি নিরপেক্ষ নন। তাঁর কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। আর বর্তমান সরকারের কাছে কখনোই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।

খালেদা জিয়া বলেন, বিএনপি থেকে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের মিথ্যা মামলা দিয়ে বহিষ্কার করে সরকার নিজেদের লোক বসাচ্ছে।
অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ অহমদ, জমির উদ্দিন সরকার, আইনজীবী সমিতির নতুন নির্বাচিতদের মধ্যে জয়নুল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD