• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

মানুষকে অবরুদ্ধ করে হাসিনার মেট্রোরেল যাত্রা!

ডিসেম্বর ২৯, ২০২২
in slide, জাতীয়
মানুষকে অবরুদ্ধ করে হাসিনার মেট্রোরেল যাত্রা!
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কাজ শেষ না করেই তড়িঘড়ি করে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তড়িঘড়িতে উত্তরা থেকে মিরপুরবাসীর ছয় বছরের ভোগান্তির অবসান হলেও দিনভর ছিলো দুর্ভোগ।মেট্রোরেল উদ্বোধনের সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষকে করা হয় অবরুদ্ধ। শুধু তাই নয় গত কেয়েকদিনর ধরে এলাকা গুলোতে ৭ দফা নির্দেশনা দেয়ায় ভোগান্তির নতুন রুপ নেয়।

ঢাকা মহানগর পুলিশের সাত দফা এই নির্দেশনা যেমন জনমনে হাস্যরস তৈরী করেছে তেমনিই নগরবাসীর ভোগান্তির কারণ কারও।

নির্দেশনাই বলা হয়েছে, মেট্রোরেলের দুই পাশের বাসাবাড়ির লোকজন ওই সময় ভবনের বেলকনি কিংবা ছাদে কাপড় শুকাতেও দিতে পারবে না। বাসার দরজা-জানালা বন্ধ রাখতে হবে। দুই পাশের বাণিজ্যিক ভবন ও হোটেলে এই দিন কেউ অবস্থান করতে পারবে না। এমনকি রাস্তার দুইপাশের ব্যাংক এবং এটিএম বুথগুলোও বন্ধ রাখতে হবে।

ডিএমপি বলছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই তারা এসব বিধি নিষেধ দিয়েছে।

এখন প্রশ্ন হল-নাগরিকরা কি শেখ হাসিনার শত্রু? তিনি নাগরিকদেরকে এতটা ভয় পাচ্ছে কেন? শেখ হাসিনাতো প্রতিদিন দাবি করছেন, এদেশের জনগণ আওয়ামী লীগ পছন্দ করে। তাই তারা তার দলকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে। নাগরিকরা যদি শেখ হাসিনাকে এতটাই পছন্দ করে, তাহলে তিনি এই নাগরিকদেরকে এতটা ভয় পান কেন? একটা ট্রেন উদ্বোধনের জন্য তিনি হাজার হাজার মানুষকে অবরুদ্ধ করবেন কেন?

সরকারের এমন কর্মকাণ্ডে প্রমাণ হয় এদেশের মানুষ শেখ হাসিনাকে একেবারেই পছন্দ করে না। ভোট ডাকাতি, ব্যাংক ডাকাাতি, দুর্নীতি-লুটপাট, গুম-খুন আর নির্যাতন-নিপীড়নের কারণে শেখ হাসিনা এখন মানুষের সামনে দিয়ে চলতেও ভয় পায়।

দেখা গেছে, ডিএমপির নির্দেশনাগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছে। তারা সরকারের এই অদ্ভুত সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে।
কেউ কেউ বলছেন, শুধু বিরোধী দলের সমাবেশ নয়, সরকার কিছু করলেও মানুষকে অবরুদ্ধ করে ফেলে। দেশের মানুষকে অবরুদ্ধ রাখা শেখ হাসিনার মুদ্রা দোষে পরিণত হয়েছে। আসলে জনগণের সামনে দিয়ে চলার সৎসাহস হাসিনার নাই। সৎসাহস থাকলে মেট্রোরেলের জন্য তিনি মানুষকে এভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিতেন না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD