শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

‘মদের লাইসেন্স উন্মুক্ত করে সরকার মুসলিমদের কলিজায় আঘাত করেছে’

ফেব্রুয়ারি ১৮, ২০২২
in slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

একটি মুসলিম দেশে মদের লাইসেন্স উন্মুক্ত করাকে সরকারের একটি অত্যন্ত জঘন্য একটি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআনের একটি মৌলিক নির্দেশনার বিরুদ্ধে আইন হওয়া মানে, সে দেশের মানুষের ইসলাম চর্চার উপর বড় একটি আঘাত আসা।

সরকারের অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইন প্রকাশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ইসলামের মৌলিক বিষয়গুলো পালনের ক্ষেত্রে সোচ্চার আছেন। মাদককে সবসময় ক্ষতিকর উপকরণ হিসেবে এবং মাদক গ্রহণকারীকে সমাজের খারাপ মানুষ হিসেবে দেখা হয় দেশে। আজ আইন করে মাদক সেবন, বিক্রয়ের অনুমোদন দেওয়া মানে; এই কারবারের সাথে জড়িতদের নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যা সমাজব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপ্রতিরোধ্য হাতিয়ার হিসেবে কাজ করবে।

এছাড়া বর্তমান আওয়ামী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রশিবির সভাপতি।

অ্যানালাইসিস বিডির পাঠকের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

একটি মুসলিম দেশে মদের লাইসেন্স উন্মুক্ত করা অত্যন্ত জঘন্য একটি সিদ্ধান্ত। মহান আল্লাহ কুরআনে মদকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআনের একটি মৌলিক নির্দেশনার বিরুদ্ধে আইন হওয়া মানে, সে দেশের মানুষের ইসলাম চর্চার উপর বড় একটি আঘাত আসা।

আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ইসলামের মৌলিক বিষয়গুলো পালনের ক্ষেত্রে সোচ্চার আছেন। মাদককে সবসময় ক্ষতিকর উপকরণ হিসেবে এবং মাদক গ্রহণকারীকে সমাজের খারাপ মানুষ হিসেবে দেখা হয় দেশে। আজ আইন করে মাদক সেবন, বিক্রয়ের অনুমোদন দেওয়া মানে; এই কারবারের সাথে জড়িতদের নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যা সমাজব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপ্রতিরোধ্য হাতিয়ার হিসেবে কাজ করবে।

মাদকের সয়লাবের মাধ্যমে সমাজ ধ্বংসের ক্রীড়নক হয়ে কাজ করার অংশ হিসেবে বর্তমান আওয়ামী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের সকল মানুষকে এবং বিশেষ করে ছাত্রসমাজেকে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদে নামার আহবান জানাচ্ছি। আসুন, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তরুণ ও যুব সমাজকে বাাঁচাই।

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD