• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছনার ঘটনা ক্ষমতাসীনদের পূর্ব পরিকল্পিত

এপ্রিল ৪, ২০২১
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছনার ঘটনা ক্ষমতাসীনদের পূর্ব পরিকল্পিত
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সম্প্রতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করে রেখে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় প্রতিবাদে সোনারগাঁওসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও করেছে হেফাজত ইসলাম।

জানা যায়, মাওলানা মামুনুল হক শনিবার বেলা ৩টায় দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়েবাকে নিয়ে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখতে যান। জাদুঘর বন্ধ থাকায় তিনি সোনারগাঁও রয়েল রিসোর্টের ৫০১ নম্বর রুমে উঠেন স্ত্রীকে নিয়ে। এর আগে এ খবর পেয়ে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কিছু নেতা-কর্মীরা ওত পেতে বসে থাকে। এরপর বিকেল সাড়ে ৫টায় দলীয় নেতা-কর্মী নিয়ে রিসোর্টের ভেতর গিয়ে স্ত্রীসহ মামুনুল হককে সেখানে অবরুদ্ধ করে। বিভিন্ন প্রশ্ন করে ও শারীরিক ভাবে হেনস্তা করে।

এই ঘটনার মদদ দিয়েছিলো সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি, পৌরসভা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবীন। উদ্দেশ্য মূলক ভাবে ফেসবুকসহ স্থানীয় বিভিন্ন অনলাইন পোর্টালের পেজ থেকে লাইভ করে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হেফাজত নেতা মামুনুল হক বলছেন, আমি আল্লাহ পাকের শপথ করে বলছি, এটা আমার বিবাহিতা স্ত্রী। তার পরেও ক্ষমতাসীন দলের নেতারা তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছে।

এ দিকে খবর পেয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসনের ইউএনও মো: আতিকুল ইসলাম, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না এবং সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তবিদুর রহমানসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। মামুনুলল হককে গ্রেফতার করে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় হেফাজতের নেতাকর্মীরা রিসোর্টে এসে বিক্ষোভ শুরু করে। এরপর মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলাকায় বিক্ষোভ করে।

এ সময় রিসোর্টের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, এসিল্যান্ড গোলাম মোস্তফা মুন্না, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেন, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তবিদুর রহমানসহ এবং সাংবাদিকরা। হেফাজতের লোকজনের আসার খবরে পালিয়ে যায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান জানান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে এসেছিলেন। যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা তাদেরকে লাঞ্ছিত করে। ধস্তাধস্তিতে মামুনুল হকের পরনে থাকা জামাটিও ছিঁড়ে গেছে।

মামুনুল হক বলেন, আমি আমার ২য় স্ত্রীকে নিয়ে সোনারগাঁওয়ে বেড়াতে আসি। সোনারগাঁও জাদুঘরে গিয়ে জাদুঘর বন্ধ থাকায় আমি বেলা ৩টায় সোনারগাঁও রয়েল রিসোর্টে এসে অবস্থান নেই। পরে এলাকার যুবলীগ ও ছাত্রলীগের লোকজন আমার সাথে খারাপ আচরণ করে। তারা আমাদেরকে হেনস্তা করে একপর্যায়ে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের লোকজন ও পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্ত হয়ে মামুনুল হক তৌহিদি জনতার উদ্দেশে বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে।

এদিকে মামুনুল হকের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার এক বিবৃতিতে এই কথা বলেন।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের সাথে অসৌজন্যমূলক আচরণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারদলীয় ক্যাডার বাহিনী তাকে হেনস্তা করেছে। এ ধরনের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মামুনুল হকের সাথে অশোভন আচরণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতৃদ্বয় বলেন, হামলা মামলা করে মামুনুল হকের আওয়াজকে বন্ধ করা যাবে না। এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD