মঙ্গলবার, মে ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

করোনায় মরছে মানুষ, হাসিনা ব্যস্ত মুজিববর্ষে!

মার্চ ২৩, ২০২১
in Home Post, Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আবারো লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় সরকারি হিসাবে বাংলাদেশে ৩০ জন মারা গেছে। এসময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮০০ জন। প্রতিদিন করোনার এ বৃদ্ধি পাওয়াকে বড় ধরণের বিপদের পূর্ভাবাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত হয়ে উঠছেন সাধারণ মানুষও। মাথায় আবার চিন্তার বাজ পড়ে গেছে খেটে খাওয়া কর্মজীবী মানুষের।

প্রাণঘাতী এই করোনা আবারো মহামারী আকার ধারণ করলেও এটা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুধু বলা হচ্ছে-করোনা নিয়ন্ত্রণে সরকারের সব প্রস্তুতি আছে। সরকারের সব দপ্তরই প্রস্তুুত আছে।

এখন প্রশ্ন হলো-সরকারের দপ্তরগুলো প্রস্তুতি নিয়ে ঘরে বসে থাকলে জনগণের লাভ কি? করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মানুষ মরছে-তারা অ্যাকশনে যাচ্ছে না কেন? দেশের কোথাও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্বও বজায় চলছে না। রাজপথে মিছিল-মিটিংসহ গণজমায়েত হচ্ছে। এসব কারণে করোনা আবার ভয়াবহ আকার ধারণ করছে। অথচ সরকার এনিয়ে একেবারে নির্বিকার। কেন? এমন হচ্ছে কেন? এদেশের মানুষের প্রতি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দায়িত্ব নাই?

 বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা ব্যস্ত এখন তার বাবার জন্মশত বার্ষিকী নিয়ে। এদেশের মানুষের জীবনের চেয়ে তার বাবার জন্মবার্ষিকীটা অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনা জনগণের কথা বাদ দিয়ে শুধু তার বাবাকে স্মরণ করছেন। প্রতিদিন বিদেশিদের নিয়ে ফূর্তি করছেন।

তারা বলছেন, এসব করার কারণ হলো-তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন নি। ক্ষমতায় আসতে যেহেতু এখন আর জনগণের দরকার হয় না, সেই জনগণ করোনায় আক্রান্ত হয়ে মরলেই তার কি আসে যায়।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD