মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সর্বনিম্ন রানের লজ্জার তালিকায় ভারতের রেকর্ড

ডিসেম্বর ২০, ২০২০
in Home Post, slide, অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

অ্যাডিলেডে স্বপ্নের মতো দিন পার করল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতকে লজ্জায় ডুবিয়ে গোলাপি বলে জয়োৎসব করল টিম পেইনের দল। চার ম্যাচ সিরিজের একমাত্র দিবারাত্রির টেস্টে ভারতকে আট উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। টেস্টের তৃতীয় দিনেই জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে টেস্টে দলীয় সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে হলো ভারতকে।

অ্যাডেলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যাওয়ায় সবচেয়ে কম রানে টেস্ট ইনিংস হারের তালিকায় সাতটি দেশের মধ্যে স্থান হলো ভারতের।

শনিবার অ্যাডেলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্রা ৩৬ রানে। অস্ট্রেলিয়া এই টেস্টে জয় পেয়েছে আট উইকেটে।

অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের মুখে দাঁড়াতে পারেনি ভারত। কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌছুতে পারেননি।

গত ৭৫ বছরের মধ্যে এই প্রথম এত কম রানে কোন দেশের টেস্ট ইনিংস গুটিয়ে গেল। সর্বশেষ ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ইনিংস গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের।

সর্বনিম্ন রানে টেস্ট ইনিংস শেষের সাত দেশের তালিকা:

অস্ট্রেলিয়ার জশ হেজেলউড নিয়েছেন পাঁচটি উইকেট আর প্যাট কামিংস নিয়েছেন চারটি উইকেট। বাহুতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন মোহাম্মদ সামি। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ৯০ রান।

এর আগে এক ইনিংসে ভারতের স্কোর সর্বনিম্ন ৪২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৪ সালে।

পরাজয়ের পর ভারতীয় ক্যাপ্টেন ভিরাট কোহলি বলেছেন, ”আমার অনুভূতি শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। আমরা পুরোপুরি ভেঙ্গে পড়েছি। দুই দিন ধরে কঠোর পরিশ্রম করলাম, এরপর মাত্র এক ঘণ্টায় এমন একটা অবস্থায় চলে গেলাম, যেখান থেকে বিজয়ী হওয়া অসম্ভব। এটা সত্যিই ব্যথিত করে।”

অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পাইন বলেছেন, ”শেষ দিকে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাবছিলাম, হয়তো খেলাটি চারদিন বা পাঁচদিনেও গড়াতে পারে, কিন্তু এখানে আসলে বল নিয়ে আমাদের প্রতিভার বিষয়টিই বেরিয়ে এসেছে। উইকেটে যদি কিছু থাকে যা আমাদের ছেলেরা ঠিকমতো কাজে লাগাতে পারে, তখন এরকম কিছুই ঘটতে পারে।”

তথ্য সূত্র: বিবিসি

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • Jack Black colored

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD