• যোগাযোগ
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ছেলেধরার আড়ালে শেয়ারবাজার লুটে নিলেন শেখ হাসিনা!

জুলাই ২৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আবারও লুট হয়ে গেল দেশের প্রধান পুঁজিবাজার হিসেবে খ্যাত শেয়ারবাজার। কথিত ছেলেধরার আড়ালে নিজের উপদেষ্টা ও দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে দিয়ে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটে নিয়েছে শেখ হাসিনা। শেয়ারবাজারে বড় ধরণের একটা অঘটন ঘটতে পারে বলে আগেই অনেকের ধারণা ছিল।

কারণ, বিশাল অংকের ঘাটতির বাজেট পেশের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদেরকে আগাম সতর্ক করে আসছিলেন। বিগত দেড় মাসের মধ্যে শেখ হাসিনা একাধিক সভা-সেমিনারে বুঝে শুনে লোকজনকে শেয়ারবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন। এমনকি সবটাকা শেয়ারবাজারে বিনিয়োগ না করারও নির্দেশ দেন।

শেখ হাসিনার এসব উপদেশ-পরামর্শ শুনে অর্থনৈতিক বিশ্লেষকসহ অনেক বিনিয়োগকারী ধারণা করেছিলেন যে শেয়ারবাজারে শেখ হাসিনার কালো হাতটা আবার পড়বে। কারণ, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। ব্যাংক থেকে নেয়ার মতো আর কোনো টাকা নেই। যা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন। আর দুর্নীতি-লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগারও ফুতুরও করে দিয়েছে তিনি। এখন দেশ চালানোর মতো পর্যান্ত অর্থ তার হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে শেখ হাসিনার চোখটা ছিল শেয়ারবাজারের দিকে। এজন্য তিনি একটা সুযোগ খুজতে ছিলেন। কথিত এই ছেলেধরা সুযোগকে কাজে লাগিয়ে মাত্র ১৫ দিনে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুটে নিয়েছে। এরমধ্যে শুধু একদিনেই লুট হয়েছে ৫ হাজার কোটি টাকা।

জানা গেছে, গত ৩০ জুন চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত মাত্র ১৫ কার্যদিবসে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা। শেয়ারের মূল্যমান কমে যাওয়ায় প্রায় ৪ লাখ কোটি টাকা থেকে ডিএসইর বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৭৩ হাজার কোটি টাকায়। এর মধ্যে এক দিনেই ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মূল্যমান ৪ হাজার ৩৫৮ কোটি টাকা কমে বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৭২ হাজার ৯৫৭ কোটি টাকায়। লেনদেনযোগ্য শেয়ারসংখ্যার সঙ্গে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্যের গুণফলই বাজার মূলধন। বাজার মূলধনের পাশাপাশি একই সময়ে ডিএসইএক্স সূচকটি প্রায় সাড়ে ৮ শতাংশ বা ৪৫৬ পয়েন্ট কমে গেছে। তার মধ্যে গত দুদিনেই কমেছে ১৬৫ পয়েন্ট।

একাধিক বিনিয়োগকারী বলেছেন, সারাদেশের মানুষ যখন কথিত ছেলেধরা নিয়ে ব্যস্ত তখনই সরকার শেয়ারবাজারে হাত দিয়েছে। লুটে নিয়েছে সাধারণ মানুষের ২৭ হাজার কোটি টাকা। আগের মতো এবার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানই এ কাজ করেছে।

তারা বলছেন, শেখ হাসিনা যখন প্রতিদিন শেয়ারবাজার নিয়ে নসিহত করতেন, তখনই আমাদের সন্দেহ হয়েছিল। এখনতো শেখ হাসিনা বললেন যে, আমিতো আগেই সতর্ক করেছিলাম। ব্যবসায়ীরা আমার কথা শুনেনি। এখন সরকারের কিছুই করার নাই।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD